Bangla SerialTollywood

ছদ্মবেশে বিরাট প্রমাণ জোগাড় করল পারুল! সবাইকে হাতে নাতে ধরার এটাই মোক্ষম সময়! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

পারুল চক্রবর্তীর এক কথা। যেমন কথা, তেমন কাজ। জি বাংলার পরিণীতা ধারাবাহিক চলছে পারুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে ওঙ্কার ইতিমধ্যেই সমস্ত ব্যাপারটা ফোন করে জানিয়েছে। এই শুনে পারুল মনে মনে ঠিক করে নেয় রায়ান ও তার বন্ধুদের শাস্তি সে দেবেই।

আর, এরপরেই রায়ান পারুলকে ফোন করায় সে বলে কলেজে গিয়ে তাঁকে উচিত শিক্ষা দেবে। অন্যদিকে পারুল DM স্যারকে ওঙ্কারের কথা জানালেও তিনি সেই ভাবে গ্রাহ্য করেননি। এ সময় মনে মনে পারুল ভাবে প্রমানই একমাত্র অস্ত্র যা রায়ানদের জব্দ করতে পারে।

এদিকে, দেখা যাচ্ছে রায়ান কলেজে যাওয়া মাত্রই সে তাঁর বন্ধুদের সঙ্গে ভাবছে ফোনে পারুল কেন রেগে কথা বলল? এই ভাবতে ভাবতে পারুল নিজের মহিমায় এন্ট্রি নিয়েছে কলেজে। আর এসেই মুখোমুখি হয়েছে রায়ানের সঙ্গে।

আরও পড়ুনঃ জেগে উঠেছে পারুলের প্রতিবাদীসত্তা! বন্ধুকে বাঁচাতে ছেলে সেজে বয়েজ হস্টেলে পারুল! কি হতে চলেছে ‘পরিণীতা’র আগামী পর্বে?

পারুল বলে, সে অনেক কষ্ট করে এই কলেজে পড়তে এসেছে। আর সে এখানেই পড়বে। এমনকি, তাঁর মতো যারা গ্রাম থেকে এসেছে তারাও যেনো নিশ্চিন্তে পড়তে পারে এই ব্যবস্থাই করবে সে, স্পষ্ট জানিয়ে দেয় রায়ানকে।

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ওঙ্কারকে রায়ান ও তাঁর বন্ধুরা মিলে হস্টেলে ঢুকে রেগিং করছে এবং এই সমস্তটা ভিডিও রেকর্ড করছে পারুল। পারুল ছেলেদের ছদ্মবেশে হস্টেলে ঢুকেছে। রায়ান ওঙ্কারকে বলে, ‘পারুল তোদের বড় নেত্রী হয়েছে না ওর ব্যবস্থা তো করবোই’। এই কথা শুনে পারুলও মনে মনে ভাবে রায়ানকে সে উচিত শাস্তি দেবে। কিন্তু, অবশেষে হোস্টেল থেকে বেরোনোর সময় বিপদের সম্মুখীন হয় পারুল।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন