পারুল ফিরেছে সেই চেনা ছন্দে। যেমন তাঁর রূপ, তেমনই তাঁর তেজ। জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, পারুল রয়েছে শিবতোষ বসুর বাড়িতে। আবার জোর কদমে পড়াশোনা শুরু হয়েছে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে।
এদিকে, কলেজের কিছু খারাপ ছেলে হোস্টেলে রীতিমতো ৱ্যাগিং করে ওঙ্কারকে নিয়ে গিয়ে নানানভাবে হেনস্থা করে তাঁরা। এই ভয়ে ওঙ্কার ফোন করে পারুলকে সবটা খুলে বলে।

অন্যদিকে, আবার দুই ভাইয়ের গোপন রেষারেষিতে অজান্তেই নিজেকে জড়িয়ে ফেলেছে পারুল। শিবতোষ বসুর এখন পারুল রয়েছে বলে খানিক অপমানবোধ অনুভব হচ্ছে রায়ানের দাদুর।
বাড়ির নানান কান্ড কারখানার মাঝে রায়ান মনে মনে ভাবে, যে জন্তুর জবাবে তাঁর দাদু বেশ জব্দ হয়েছে। রায়ান তাঁর ভাইকে বলে, দাদু যেমন নিজের কথায় বাড়ির সবাইকে চালনা করে তেমনি সে হয়তো তাঁর পারুল দিদিভাইকেও চালনা করতে পারবে। কিন্তু, তা হয়নি।
আরও পড়ুনঃ বাউল সাজে বাজিমাত! রুদ্রর চোখে ধুলো দিয়ে রায়চৌধুরী বাড়িতে প্রবেশ! তবে কি বিপদ মুক্ত ফুলকি-রোহিত?
রায়ানের কিছুটা হলেও পারুলের প্রতি ধারণা বদলাচ্ছে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কলেজে পারুল আর রায়ান যেনো একে ওপরের শত্রু। কলেজে এসে পারুল রায়ানকে বলছে, ‘আমি কয়েকদিন এখানে ছিলাম না বলে, তোরা খুব বাড় বেড়েছিলি তো? তোদের বাড় বাড়ন্ত আমি এবার বার করে দেব। আমি একেবারে ঘুছিয়ে দেব’। আর মনের সাহস জুগিয়ে ওঙ্কারকে বলছে, ‘ওদের তোমার গায়ে হাত তোলাটাই এবার কাল হবে। আমি আজ রাতের বেলাতেই তোমাদের ওই বয়েজ হোস্টেলে ঢুকে তোমাকে যে ওরা অত্যাচার করে তা সবকিছু ভিডিও রেকর্ড করে আনব আর DM স্যারকে দেখিয়ে দেব’।
