জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে পারুল ইজ ব্যাক! অর্থাৎ ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে স্বমহিমায় ফিরে এসেছে পারুল। মূলত গল্পে কলেজের এক ডিবেট প্রতিযোগিতার স্বার্থে পারুলকে ইউনিভার্সিটিতে ফিরিয়ে আনে তাঁর প্রফেসর।
তবে, বাস্তবের সঙ্গে তালে তাল মিলিয়ে ধারাবাহিকের গল্প দেখা যাচ্ছে কলেজে আসা নবাগত ছাত্র কিংবা ছাত্রীদের ওপর চলছে ৱ্যাগিং। আর, পারুল স্বভাবত প্রতিবাদী চরিত্রের এক ব্যাক্তি। কলেজের প্রথম দিন থেকেই পারুল কলেজের অসহায় স্টুডেন্টের পাশে থেকে এসেছে।

অন্যদিকে, আবার দেখা যাচ্ছে পারুলকে জীবনে সৃষ্টি হয়েছে অন্যতম কঠিন পরিস্থিতি। বসু বাড়ির কর্তা অর্থাৎ রায়ানের দাদু পারুলকে বলেছে যেকোনো একটা দিক বেছে নিতে। পারুল এক কথায় তাঁর ভবিষ্যতের জন্য পড়াশোনাকেই বেছে নেয়।
আরও পড়ুনঃ ছদ্দবেশ ধরেছে ফুলকি! রোজগারের জন্য বেছেছে অভিনব পথ! কী হতে চলেছে ফুলকির আগামী পর্বে?
প্রসঙ্গত, এই ধারাবাহিক দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বেঙ্গল টপার হয়ে আসছে। গল্পের মোরে মনোরঞ্জিত হয়ে দর্শকেরা ‘পরিণীতা’কে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম করে তুলেছে।
ইতিমধ্যেই, এই ধারাবাহিকে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। সিরিয়ালের প্রমোতে দেখা যাচ্ছে ওঙ্কারের পাশে দাঁড়িয়েছে পারুল। ব্রাইট মাইন্ডসের একদল স্টুডেন্ট এসে ওঙ্কারকে শাসিয়ে গেছে যাতে সে গিয়ে অন্যের অ্যাটেন্ডনেন্স দিয়ে আসে। আর, এই ভয়ে ওঙ্কার ফোন করে পারুলকে। এই সময় পারুল বলে, “আমি যখন ফিরে এসেছি তোমার আর কোনো চিন্তা নেই। আমি ওদের ব্যবস্থা করব। তুমি কাল নিশ্চিন্তে ক্লাস করো, তোমায় কেউ কিছু করতে পারবে না। পারুল চক্রবর্তী ইজ ব্যাক”।
