EntertainmentBangla SerialTollywood

ফুলকির হাতেই শত্রুদের দমন! বড়মার সামনেই খসে পড়লো রুদ্রর মুখোশ! কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?

জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিক চলছে ধুমধুমার কান্ড। শত্রুপক্ষের সঙ্গে অনবরত লড়াই করে প্রতিনিয়ত বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছে রায় চৌধুরী পরিবার। দোলের মরশুমেও রূদ্র পিছু ছাড়ছে না রোহিত-ফুলকির।

এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, চারিদিকে সকলে সবাই মত্ত দোল খেলাতে। আর এই জন সাধারণের মাঝেই চোখে-মুখে রং মেখে হাজির হয়েছে রায়চৌধুরী পরিবারের সদস্যরা। এই সবকিছুর মাঝেই রুদ্র তাঁর লোকদেরকে বলছে যেভাবেই হোক আজ রাতের মধ্যে চৌধুরী বাড়ির সবাইকে খুঁজে বের করতে হবে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

রুদ্র এবং তার লোকেদের দূর থেকে দেখতে পায় ফুলকি এবং রোহিতরা। প্রায় তাঁদের নাকের ডগা থেকে নাচতে নাচতে বেরিয়েছে যায় ফুলকিরা। সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে লাবুরা।

আরও পড়ুনঃ ছদ্মবেশী ফুলকিকে ধরে ফেলল রুদ্র! তবে কি রুদ্রর হাতেই লেখা ফুলকির মৃ’ত্যু? কি হতে চলেছে ফুলকি’র আগামী পর্বে?

লাবুরা পালালেও ফুলকির গলার লকেট দেখে কিছুটা হলেও তাঁকে চিনতে পারে রুদ্র। আর এমন সময়তেই তৎপর হয়ে গোপন জায়গায় আশ্রয় নেয় রায়চৌধুরী বাড়ির সবাই। এরপর বুদ্ধি করে লাবু তার দলের সদস্যদের ফোন করে এবং তাঁদের বাঁচিয়ে নিয়ে যেতে বলে।

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এত সমস্যার মাঝেও রায়চৌধুরী পরিবারের মধ্যে বজায় রয়েছে একতা। এই দুর্যোগেও একসঙ্গে রান্না থেকে শুরু করে খাওয়াদাওয়া সবটাই তাঁরা করে। অন্যদিকে, রুদ্রর গুন্ডাদের সঙ্গে মুখোমুখি হয়ে একাই লড়াই করছে। তবে, কি ফুলকি শেষমেষ পারবে শত্রুকে দমন করতে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন