Bangla Serial

ফুলকির জীবনে নতুন মোড়! পুলিশের নজরে নয়িকা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব ফাঁ’স

জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিককে চলছে এখন টানটান উত্তেজনা। আজকের পর্বে শুরুতে দেখা যাবে ঘরের মধ্যে অন্ধকারেই ফুলকি তার স্যারকে খুঁজছে। এই সময় রোহিত হঠাৎ দরজা খুলে ঘরে ঢুকতেই ফুলকিতে জিজ্ঞাসা করে ‘কোথায় গিয়েছিলে তুমি?’। এইসময় ফুলকি বলে, সে ঘরেই ছিল। কিন্তু, অন্যদিকে রোহিত বলে ‘আমি তোমাকে সারা বাড়ি খুজেছি, তুমি কোথাও ছিলে না’।

অনেক জোরাজুরি করার পর ফুলকি বলে সে নাকি ছাদে গিয়েছিল। কিন্তু, রোহিত ভাবতে থাকে ফুলকি তাকে মিথ্যে কথা বলছে। রোহিতের কাছে ফুলকি রীতিমতো বকা খাওয়ার পর আসল কথাটা বলে। ফুলকির ঘুম আসছিল না বলে বারান্দায় দিয়ে নেমে একটু হাওয়া খেতে বেরিয়েছিল, এমনটাই বলে রোহিতকে।

Tollywood,serial,Phulki, Bengali serial entertainment, Zee Bangla, বিনোদন, টলিউড, বাংলা ধারাবাহিক, সিরিয়াল, জি বাংলা, ফুলকি

কিন্ত, ফুলকির এই কথা ও কিছুতেই বিশ্বাস করতে চাইছে না রোহিত। এই সময় ফুলকি বলে, ‘চুপচাপ আপনার পাশে শুয়ে পড়লে আপনি টেরও পাবেন না কিন্তু সেটা আর কোথায় হল বলুন। আপনি তো আপনি, আর ওদিকে মা কালী তো আছি যে আমাকে বকা খেতে দেখলে সবথেকে বেশি খুশি হয়’। এই সময় রোহিত বলে ‘আমার মনে হয় তুমি মিথ্যে বলছ’।

‘মা কালী, আমি তো একটা শয়তানের পেট থেকে সত্যি কথাগুলো বের করতে চাইছি। ভদ্রভাবে তো জামাইবাবু আর ধরা দেবে না, স্যারকে বললে বলবে পুলিশ ডাকতে’। এই কথা মনে মনে ভেবে জলে ফুলকি। এরপর কোনরকমে স্যারের সঙ্গে কথা বলি ফুলকি শুয়ে পড়ে।

এরপরে ফুলকির হাতের ছাল ওঠা দেখে হাজারটা প্রশ্ন করতে শুরু করে রোহিত। কীভাবে ঘটলো এমন ঘটনা? ফুল কি মনে মনে ভাবতে থাকে জামাইবাবুকে চাবুক মারতে মারতে তাঁর হাতের এই হাল হয়েছে। কিন্তু, সে কথা বলা যাবে না স্যারকে। হাতে ওষুধ লাগিয়ে ফুলকি শুয়ে পড়ার পর রোহিত মনে মনে ভাবতে থাকে, ‘কিছু তো একটা গোলমাল পাকাচ্ছে ফুলকি!’ এবং রুদ্র ও ফুলকির মধ্যে ঘটতে থাকা নানান ঘটনা মনে করতে থাকে।

পরের দিন সকাল হতেই ফুলকি ভাবে সকলের নজর এড়িয়ে পোড়া মন্দিরে যাওয়ার কথা ভাবতেই সামনে এসে যায় রোহিত। রূদ্র নিখোঁজ এবং বাড়িতে সবাই চিন্তিত আছে তার মধ্যে ফুলকির এরকম অস্বাভাবিক ব্যবহারে রোহিত বলে, ‘এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি?’ এর মধ্যেই এসে হাজির হয় পারমিতা এবং অংশু। এসে বলে, পারমিতা কে এনজিওর কাজের জন্য যেতে হচ্ছে শালবনি। তাই, সকলের সঙ্গে দেখা করতে এসেছে।

আরও পড়ুনঃ ফুলকি নাকি কথা! কে রইল এগিয়ে? সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলো ‘পরিণীতা’র পারুল!

এর মধ্যেই বড়মা লাবুকে বলে বসে, ‘তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা নিয়ে নিশ্চয়ই কোনো মাথা ব্যথা নেই?’ অন্যদিকে আবার দেখা যাচ্ছে বাড়িতে এসে হাজির হয়েছে পুলিশ এবং তারা জানাচ্ছে রুমকিনি সান্যাল ফুলকির বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, রুদ্রকে খুঁজে না পাওয়ার পেছনে রয়েছে ফুলকি। তাই পর্বের শেষে দেখা যাচ্ছে, তাঁকে পুলিশ জেরা করছে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিত ফুলকির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পোড়া মন্দিরের ভেতরে এবং সে বলছে, ‘এই পোড়া মন্দিরের ভেতর কি আছে জানতে হবে আমাকে? কি কারনে তুমি এত রাতে এখানে এসেছিলে?’

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন