Bangla Serial

ফুলকি নাকি কথা! কে রইল এগিয়ে? সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলো ‘পরিণীতা’র পারুল!

আজ বৃহস্পতিবার, সময় এসেছে টিআরপির (TRP) তালিকায় নজর দেওয়ার। সপ্তাহের এই সময়টাতেই বাংলার সব সিরিয়ালের কলাকুশলীসহ পরিচালক এবং প্রযোজকদের ভাবনায় একটু বুকটা দুরুদুরু করলেও সম্মুখীন করতেই হয় সত্যিটাকে। টলিউড (Tollywood) হোক কিংবা বলিউড সব জায়গাতেই রয়েছে রেটিংয়ের প্রভাব।

বছর পরার সঙ্গে সঙ্গে বাংলার টেলি জগত থেকে যেমন কিছু ধারাবাহিক বিদায় নিয়েছে, ঠিক তেমনই সিরিয়াল প্রেমীদের তালিকায় যোগ হয়েছে কয়েকটি নতুন ধারাবাহিক। এমনকি, আসন্ন দিনে আরও কয়েকটি সিরিয়াল আসতে চলেছে আরও বেশ কিছু ধারাবাহিক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলার সব সিরিয়ালগুলি কেমন ফলাফল করলো। সবাইকে টেক্কা দিয়ে এই সপ্তাহের প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে জি বাংলার ‘পরিণীতা’, প্রাপ্ত নাম্বার ৮.০। এরপর অর্থাৎ ৭. ৪ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে তিন তিনটে ধারাবাহিক, যথাক্রমে- কুলকি গীতা এবং জগদ্ধাত্রী এঁদের প্রাপ্ত নাম্বার ৭.২। ৭.২ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে জি বাংলার ‘কোন গোপনের মন ভেসেছে’ ধারাবাহিক। ৭.০ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ‘রাঙামতি তীরন্দাজ’। সর্বশেষে ষষ্ঠ-সপ্তম স্থানে যথাক্রমে ৫.৯ এবং ৫. ১ নাম্বার পেয়েছে ‘মিত্তির বাড়ি’ ও ‘চিরসখা’।

আরও পড়ুনঃ ফাঁস হয়ে গেল পারুল রায়নের সমস্ত প্ল্যান! দাদুর মেজাজ গরম! পারুল কি আটকাতে পারবে রাকার বিয়ে?

চলুন, তাহলে এক নজরে দেখে নেওয়া যায় এক সপ্তাহের টিআরপির তালিকা-

1st •• পরিণীতা 8.0
2nd •• কথা 7.4
3rd •• ফুলকি, গীতা, জগদ্ধাত্রী 7.2
4th •• কোন গোপনে 7.1
5th •• রাঙামতি 7.0

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন