লক্ষ্য আর কিছুটা দূরে, কিছুটা পথ পেরোলেই গন্তব্যে পৌঁছাবে ‘ফুলকি'(Phulki)। পূরণ হবে তাঁর স্যারের স্বপ্ন, খেলবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। বাংলার সবাইকে পিছনে ফেলে বক্সিং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছে নবাবগঞ্জের ফুলকি দাস। আর এর জেরেই শালিনীর মনে জেগে উঠেছে প্রতিশোধের আগুন।

বর্তমানে, এই ধারাবাহিকে চলছে রুদ্ধশ্বাস পর্ব। দিল্লি রওনা দেওয়ার জন্য প্রস্তুত রোহিত ও ফুলকি। কিন্তু, মাঝপথে শালিনী ও রুদ্রর ষড়যন্ত্রে বিপদে পরে যায় ফুলকি। এখন, হসপিটালে ভর্তি রয়েছে ফুলকি। জ্ঞান ফেরাতে ফুলকির চোখের পট্টি খোলাতে ডাক্তারেরা বলে সে আংশিক দৃষ্টি শক্তি হারিয়েছে। তবে, তা দীর্ঘস্থায়ী নয়।
ফুলকির এই অবস্থা দেখে রোহিত সন্দেহের বসে পৌছে যায় শালিনীর কাছে এবং তাঁকে জিজ্ঞাসা করে কেন এইসব করেছে। শালিনীকে একটা বন্ধ ঘরে নিয়ে গিয়ে বচসা শুরু করে রোহিত। আর এই ঘটনারই সুযোগ নেয় শালিনী। আগামী পর্বে দেখা যাবে, জামা কাপড় ছিড়ে শ্লীলতা’হানির অভিযোগ তুলছে রোহিতের দিকে। পুলিশকে ডেকেছে শালিনী। স্বয়ং পান্ডেজি শালিনীর কথা বিশ্বাস করে থানায় ধরে নিয়ে যাচ্ছে রোহিতকে।
আরও পড়ুনঃ রাকার বিয়েতে ধুমধামার কান্ড! রাকার রক্ষাকবচ পারুল! শেষ রক্ষা হবে কী?
এদিকে ফুলকির দৃষ্টিহীনতায় ভুগছে অন্যদিকে সবার অজান্তে রোহিতকে থানায় ধরে নিয়ে গেছে। এই টালমাটাল অবস্থা কাটিয়ে কী আদৌ খেলতে পারবে ফুলকি? জেল থেকে কী নির্দোষ হয়ে ছাড়া পাবে রোহিত? কী হতে চলেছে আগামীদিনে ‘ফুলকি’কে?
