Bangla Serial

রাকার বিয়েতে ধুমধামার কান্ড! রাকার রক্ষাকবচ পারুল! শেষ রক্ষা হবে কী?

বসু বাড়িতে হতে চলেছে ধামাকা। দাদুর মুখের ওপর কথা বলেও শেষ রক্ষা করতে পারেনি পারুল। সকলকে অমান্য করে শুরু হয়েছে বিয়ের উপাচার। রাকার বিয়ে দাদুর পছন্দের পাত্রের সঙ্গেই হবে। বর্তমানে ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে চলছে ‘টানটান’ উত্তেজনা। এই প্রথমবারের জন্য যেমন মুখোমুখি হয়েছে পারুল এবং দাদু তেমনই এক অযাচিত বিয়ে আটকাতে এক হয়েছে রায়ান-পারুল।

Tollywood, Zee Bangla, serial, 'Parineeta', bengali serial, entertainment, Uday Pratap Singh, বিনোদন, টলিউড, জি বাংলা, পরিণীতা, বাংলা ধারাবাহিক, উদয় প্রতাপ সিং

বসু বাড়িতে বরাবরই যে কোনো বিষয়ের শেষ কথা বলে বাড়ির কর্তা অর্থাৎ দাদু। আর আজ দাদুরই চোখের মণি পারুল তাঁর বিরুদ্ধে। পুরো বসু পরিবার পারুলের সঙ্গে থেকেও দাদুর সঙ্গে টক্কর দিয়ে উঠতে পারছে না। কিন্তু, এদিকে পারুলও তাঁর কথা থেকে এক ইঞ্চিও নড়বে না।

এদিকে দেখা যাচ্ছে দাদুর ইচ্ছেকে সম্মান জানিয়ে গায়ে হলুদ হল রাকার। এত কিছু হওয়া সত্ত্বেও হাল ছাড়েনি পারুল। রাকার গায়ে হলুদ হয়ে গেলেও তাঁকে বিয়ে থেকে উদ্ধার করবে বলে প্ল্যান করছে পারুল। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রায়ান বলছে, ” এদিকে গায়ে হলুদ হয়ে যাচ্ছে আর তুই বাবাকে আশা দিয়ে যাচ্ছিস যে বিয়ে আটকাবি”। এই শুনে পারুল বলে, “আমার মাথায় একটা দারুন প্ল্যান এসেছে। কোনো কিন্তু নয়, এটাই আমাদের কাছে লাস্ট চান্স। সব ঝগড়া ভুলে রাকাকে বাঁচানোর জন্য ঝাঁপ দে”।

আরও পড়ুনঃ দাদুর বিরুদ্ধে পারুল! নায়িকার পাশে রায়ান! ‘পরিণীতা’য় জমজমাট পর্ব

সিরিয়ালের আগামী পর্বে শেষ দেখা যাচ্ছে, রেহান ফোন করেছে বৈদেহিকে আর বলছে তাড়াতাড়ি শিরিনের বাড়ি আসতে। রাকাকে বিয়ে থেকে বাঁচানোর জন্য কলেজের সবাই এক হয়েছে। এখানে পারুল বলছে, “বিয়ে নয় বসু বাড়িতে আজ, ধামাকা হবে সন্ধ্যেবেলা”। অবশেষে কি বিয়ে রুখতে পারবে পারুল?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন