Bangla Serial

দাদুর মুখোমুখি পারুল! ভালোবাসার লড়াইয়ে রাকার পাশে নায়িকা! জিততে পারবে কী পারুল?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে নিজের ঘরে সমস্ত আলোচনা করে রাকার সঙ্গে লোকটির বিয়ে ঠিক করে নিচে নেমে আসে দাদু। এদিকে সবাই তো চিন্তা করতে থাকে দাদু আবার কি সিদ্ধান্ত নিল এই নিয়ে। নিচে নেমে এসে দাদু যথারীতি রাকাকে নিজের কাছে ডেকে এনে জামাইবাবুর বসের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয়। দাদুর এই সিদ্ধান্ত শুনে তো খুব স্বাভাবিকভাবেই সবাই অবাক হয়ে গিয়েছে। রাকার এখন পড়াশোনা শেষ হয়নি, অল্প বয়স। কিভাবে এত বড় একজন বয়স্ক মানুষের সঙ্গে তিনি নিজের নাতনির বিয়ে ঠিক করলেন সেটাই মাথায় ঢুকছে না কারোর।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

সবাইতো ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু বাড়ির কর্তার মুখের উপরে কথা বলার সাহস কারোর নেই এই বাড়িতে। রায়ান এবং রায়ানের পিসিমণি বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তো কারো কথাই শোনে না। রাকা ঘরে গিয়ে সবাইকে জানাই সে অন্য একজনকে পছন্দ করে। এই বিষয়ে এতদিন পর্যন্ত কেউ কিছু জানতো না। তবে বিয়ে ঠিক হওয়ার পর রাকা নিজের মনের কথা বলতে বাধ্য হয়। পারুলও রাকার কথা শুনে এবং দাদুর সিদ্ধান্তে বেশ চিন্তিত হয়ে পড়ে।

পরিণীতা আজকের পর্ব ২৮ জানুয়ারি (Parineeta Today Episode 28 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে এই নিয়ে সবাই যখন আলোচনা করতে ব্যস্ত তখন পারুল সবার সামনে বলে সে দাদুকে গিয়ে রাকার বিয়ে আটকানোর কথা বলবে। আর দেবজ্যোতির সঙ্গে রাকার সম্পর্কর কথাও দাদুকে জানিয়ে দিতে হবে। প্রথমে তো পারুলের কথা কেউই বিশ্বাস করতে পারে না। আসলে সবাই দাদুকে ভীষণই ভয় পায়, কারোরই তার মুখের উপর কোন কথা বলার সাহস নেই। কিন্তু পারুলকে দাদু ভরসা করে, বিশ্বাস করে, ভালোবাসা। তাই পারুলের এই কথাটা শুনে প্রত্যেকেই একটু আশাবাদী হয়।

আরও পড়ুনঃ ফুলকির প্রাণ সংশয়! শালিনীর সঙ্গে চ্যালেঞ্জ জিততে পারবেতো ফুলকি?

অন্যদিকে ঠাম্মাও দাদুকে বোঝাতে থাকে হুট করে রাকার বিয়েটা এভাবে ঠিক করে নেওয়াটা উচিত হয়নি। এদিকে দাদু তো পঞ্জিকা দেখে রাকার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলে। আর তখনই আসে পারুল। পারুল এসে দাদুকে বলে এভাবে হুট করে রাকার বিয়ে ঠিক করা উচিত হয়নি দাদুর। পারুলের মুখে এই কথা শোনা দাদু ভীষণ চটে যায়। সে পারুলকে স্পষ্ট জানিয়ে দেয় পারুলের সব সিদ্ধান্তকে তিনি সম্মান করেন পারুলকে ভালোবাসেন কিন্তু দাদুর সিদ্ধান্তের উপর পারুল হস্তক্ষেপ করবে সেই সাহস পারুলকে দেয়নি দাদু। তাই পারুল যেন এ বিষয়ে কোনো কথা না বলে। তিনি ভাবতে থাকেন হয়তো বাড়ির অন্য কেউ পারুলের মাথায় এই বুদ্ধ চাপিয়েছে। পারুলও পারল না দাদুকে বোঝাতে। এবার দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন