Bangla Serial

দৃষ্টিশক্তি হারিয়েও শালিনীর চ্যালেঞ্জের মুখোমুখি ফুলকি! প্রকাশ্যে নতুন প্রোমো!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিকটি আমরা দেখে চলেছি টেলিভিশনের পর্দায়। শুরুর সময় থেকে আজ পর্যন্ত একটু একটু করে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে ফুলকি। টিআরপি তালিকাতেও মাঝেমধ্যেই প্রথম স্থান দখল করে নেয়। আর রোহিত-ফুলকির জুটি দর্শক মহলে ভীষণই জনপ্রিয়।

বর্তমানে ধারাবাহিকে জমজমাট পর্ব চলছে। আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার জন্য ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছে ফুলকি। কিন্তু সেটা একেবারেই পছন্দ হচ্ছে না শালিনীর। কারণ প্রতিবছর এই কম্পিটিশনে শালিনী ভারতের হয়ে খেলতে যায়। সেখানে দাঁড়িয়ে এ বছর শালিনীর জায়গায় সুযোগ পেয়েছে ফুলকি। সেটা তো শালিনীর খুব স্বাভাবিকভাবেই হজম হবে না।

Tollywood serial Phulki today's episode 26 January

তাই শালিনী এবং রুদ্র মিলে প্ল্যান করছে কিভাবে এই সুযোগ থেকে ফুলকিকে বঞ্চিত করা যায়। তাই প্রেস কনফারেন্স ডেকে শালিনী ফুলকিকে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছেন। যদি ফুলকি এই ম্যাচে শালিনীকে হারাতে পারে তাহলেই ফুলকির যোগ্যতা প্রমাণ হবে, নয়তো বক্সিং অ্যাসোসিয়েশনকে নিজেদের মত পরিবর্তন করতে হবে এবং ফুলকির জায়গায় শালিনীকে খেলার সুযোগ করে দিতে হবে।

ফুলকি প্রথমে এই চ্যালেঞ্জ নিতে ভয় পেলেও পরে তার মা কালী তাকে মনের জোর দেয় এবং ফুলকি সাহস করে শালিনীর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে। কিন্তু ফুলকি শালিনীকে হারাতে পারবে কিনা সেটা জানতে হলে ধারাবাহিকের আগামী পর্বগুলি দেখতে হবে। তবে এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।

আরও পড়ুনঃ ফুলকির চ্যালেঞ্জে শালিনী ভোকাট্টা! হবে মুখোমুখি মোকাবিলা! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ দুর্ঘটনায় ফুলকি নিজের দৃষ্টিশক্তি আংশিকভাবে হারিয়েছে। কিন্তু সামনে শালিনী সঙ্গে তার প্রতিযোগিতা। এই অবস্থায় কিভাবে ফুলকি খেলবে সেটাই হলো চিন্তার বিষয়। এদিকে প্রতিযোগিতার দিন শালিনী তৈরি হয়ে উপস্থিত থাকলেও ফুলকি আসছে না দেখে ম্যাচ রেফারি জানিয়ে দেন যদি ফুলকি সময়ের মধ্যে না আসতে পারে তাহলে বিজয়ী হবে শালিনী। আর ঠিক তখনই এন্ট্রি নেয় ফুলকি। এবারে দেখার অপেক্ষা এই অবস্থায় ফুলকি কিভাবে শালিনীকে হারায়।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।