Bangla Serial

সবটাই মিথ্যে, ভন্ডামি! লাহিড়ী বাড়ির সামনে খুলে গেল রুশার মুখোশ!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল বাড়ির সবাই এখন রুশাকে নিয়ে ব্যস্ত। তার মিথ্যে প্রেগনেন্সি কেউ ধরতে পারছে না। কিন্তু আনন্দী তো আসল সত্যিটা ঠিক খুঁজে বের করবে। কারণ আনন্দী রুশার কোন কথাই বিশ্বাস করে না। তাই তার নাম খোঁজ খবর নেওয়ার জন্য রুশার কলেজ পর্যন্ত পৌঁছে গিয়েছে।

anondi today episode 25 january

আনন্দী আজকের পর্ব ২৬ জানুয়ারি (Anondi Today Episode 26 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রুশার কলেজের এক বন্ধুর থেকে তার ব্যাপারে সমস্ত কথা জানতে চায় আনন্দী। তারজন্য তাকে পরেরদিন দেখা করতে বলে। এদিকে আদি তো আনন্দী ফিরছে না দেখে চিন্তা করতে থাকে। বাড়ি এলে আনন্দী কোথায় গেছিল সেই নিয়ে প্রশ্ন করতে থাকে। কিন্তু আনন্দী স্পষ্ট করে কিছু বলে না, শুধু বলে সে সত্যিটা প্রমাণ করেই ছাড়বে।

এরপর দিন সবাই কাজে বেরিয়ে যাওয়ার পর আনন্দীরা খেতে বসে। তখনই হঠাৎ রুশা এসে পেট ব্যথার নাটক করতে থাকে। তারপর তনুশ্রীকে পা টিপে দিতে বলে কিন্তু আনন্দী বাধা দিয়ে নিজেই যায় রুশাকে শাস্তি দিতে যায়। তারপর তনুশ্রীকে নিয়ে বেরিয়ে পরে সত্যিটা জানতে।

আরও পড়ুনঃ বাড়ি বয়ে বিপদ ডেকে আনলো পারুল! পাশে পাবে কি রায়ানকে?

এরপর আনন্দী এর তনুশ্রী মিলে রুশার ওই বন্ধুর কাছে রুশার ব্যাপারে সব খোঁজ খবর নেয়। রুশা যে কত লোকের জীবন নষ্ট করেছে। শুধুমাত্র টাকার জন্য সবাইকে ফাঁসিয়েছে সে। একাধিক ছেলেকে বিয়ে পর্যন্ত করেছে। এই সব সত্যি জানার পর তো অবাক তনুশ্রী। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন