Bangla Serial

বাড়ি বয়ে বিপদ ডেকে আনলো পারুল! পাশে পাবে কি রায়ানকে?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta Today Episode 25 January, পরিণীতা আজকের পর্ব ২৫ january, পরিণীতা আজকের পর্ব

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলের কথার গুরুত্ব বুঝে প্রিন্সিপাল তাদের এবারের মতন ক্ষমা করে দেয়। এরপর প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে আবারও রায়ান পারুলকে ভয় দেখাতে থাকে। সে পারুলকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে যে এবার থেকে পারুলের খারাপ সময় শুরু হল। পারুলও রায়ানের চ্যালেঞ্জ একসেপ্ট করে আর বলে দেয় সে একাই একশো।

এদিকে বাড়ি ফেলার পথে রায়ানের জামাইবাবুর বসের গাড়িতে ধাক্কা লাগে পারুলদের। আসলে রায়ানের জামাইবাবুর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। তাই জামাইবাবু ঠিক করে তার বসের সঙ্গে বিয়ে দেবে রায়ানের আরেক বোন রাকার। সেই জন্য প্ল্যান করতে থাকে কিভাবে তার সঙ্গে বিয়ে দেওয়া যায়।

আরও পড়ুনঃ মুখোমুখি ফুলকি-শালিনী! জিতবে কে? দেশের হয়ে লড়বে কে? কী হতে চলেছে আগামী পর্বে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নিজের প্ল্যান সফল করতে রায়ানের জামাইবাবু তার বসের ছবি দেখায় দাদুকে। দাদুর তো প্রথমে এই ছেলেটিকে ভালো লেগেছিল। তাই জন্য তিনি সঙ্গে সঙ্গে রাকার জন্য ছেলেটিকে বাড়িতে ডেকে পাঠায়। বাড়িতে আসার পর কেউ তো কিছুই বুঝতে পারছিল না। এদিকে দাদু তার ঘরে ডেকে নিয়ে যায় ছেলেটিকে। রায়ান ভাবে পারুল হয়তো এই ব্যাপারে সমস্ত কিছু জানে। কিন্তু এই বিষয়ে কিছুই জানে না পারুল। কিন্তু রায়ান তাকে বিশ্বাস করতে চায় না। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন