দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে প্রথম মাইক্রোফোনটা খুঁজে পাই রোহিত। সেই প্রমাণ দেখায় অংশুকে। অংশু নিজের ভুল বুঝতে পেরে পারমিতার কাছে ক্ষমা চায়। তার কাছে মুখ দেখানোর জায়গা থাকে না। নিজেকে সে মনে মনে দোষ দিতে থাকে। এরপরে পরবর্তী মাইক্রোফোনটা খুঁজে পাই ফুলকির দিদি। ফুলকির দিদি গিয়ে সবাইকে সেটা দেখায়, আর সবাই যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক হয়।

এদিকে রিকি অংশু পারমিতার কোনো কথা শুনতে না পেয়ে ভাবে হয়তো তার যন্ত্র দুটোর ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। তাই জন্য রাতের বেলা গিয়েই সেগুলো পাল্টানোর সিদ্ধান্ত নেয়। ফুলকির সন্দেহ যে এই কাজ করেছে সে নিশ্চয়ই আসবে দেখতে। আর ফুলকি যাকে সন্দেহ করছে সে হলে তো অবশ্যই একবার আসবে।
যে এই ঘটনা ঘটেছে সে অংশুদের বাড়িতে আসে। অংশু দেখে তারা যাকে আশ্রয় দিয়েছিল সেই সুন্দরী এসেছে। এরপর হাতাহাতিতে রিকির আসল মুখোশ খুলে যায়। সবাই বুঝতে পারে রিকি এসেছিল সুন্দরীর ছদ্মবেশে। আর সেই অংশু এবং পারমিতার মধ্যে দূরত্ব তৈরি করার জন্য এই সমস্ত কাজ করেছে। ফুলকি রিকিকে এই কাজ করার জন্য এলোপাতাড়ি মারতে থাকে। তখন রিকি বলে সে চায় না অংশু পারমিতা ভালো থাকুক, তাই জন্য এই কাজ করেছে।
আরও পড়ুনঃ টিআরপিতে মহা ধামাকা! প্রথম পাঁচে কামাল করল জি! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি যেহেতু রুদ্রকে প্রথম দিন থেকেই সন্দেহের তালিকায় রেখেছে তার জন্য ফুলকিকে একদম পছন্দ করে না রোহিতের জেঠি হৈমন্তী। তথার মৃত্যুর পেছনে যে রোহিত নেই রুদ্র রয়েছে, সেটা তো জানতে পেরে গিয়েছে ফুলকিরা। সেই নিয়ে হৈমন্তীর সাথে তর্ক শুরু হয়ে যায়। হৈমন্তী মানতেই চায় না রুদ্র তথার কোন ক্ষতি করতে পারে, কারণ তথা রুদ্র ছিল খুব ভালো বন্ধু। এবারে দেখা যাক সত্যি প্রমাণ হওয়ার পর কি হয়।
