Bangla Serial

মৃ’ত্যুর সাথে লড়াই করছে জগদ্ধাত্রী, স্ত্রীকে ভুলে সন্তানে মত্ত স্বয়ম্ভু❗

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jogotdhatri)। দীর্ঘ ২ বছর ধরে টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক বেশ জমজমাট। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে এই ধারাবাহিক দারুণ ফলাফল করে।

ধারাবাহিকের শেষ কয়েক দিনের পর্বে দেখানো হয়েছিল উৎসব এবং মালার বিয়েতে কৌশিকী মুখার্জিকে বি’পদের হাত থেকে রক্ষা করতে গিয়ে হাতে ব’ন্দুক তুলে নিয়েছিল জগদ্ধাত্রী এবং সেই কারণে জগদ্ধাত্রীকে বিপদের মুখে পড়তে হয়েছে। জগদ্ধাত্রীর কোমরে কেউ লা’ঠি দিয়ে মে’রে তাকে অ’জ্ঞান করে দেয়। সেই অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

Kakon helps Jagaddhatri

জগদ্ধাত্রী আজকের পর্ব ৫ অক্টোবর (Jogotdhatri Today Episode 5 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জগদ্ধাত্রী আ’শঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বাড়ির সকলে চিন্তা করছে তার জন্য। এদিকে উৎসবকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তাকে এ’রেস্ট করা হয়নি। স্বয়ম্ভুর নির্দেশে তাকে খোলা ছেড়ে দেওয়া হবে। স্বয়ম্ভু ঠিক করেছে তাকে নিজের হাতে এন’কাউন্টার করবে। সেই কারণে উৎসবকে গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত। উৎসব এই কথা শুনে বিশাল ভয় পেয়ে যায় এবং তাকে বারবার গ্রে’ফতার করার কথা বলে।

ওদিকে জগদ্ধাত্রী অবস্থা খুবই আ’শঙ্কাজনক। ডাক্তার জানিয়েছে জগদ্ধাত্রীর বাঁ’চার সম্ভাবনা খুবই কম। এরপরে ডাক্তার জগদ্ধাত্রীর ব্রে’নে যে অ’সুখ হয়েছে সে কথা স্বয়ম্ভুকে জানায়। সবটা শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায়। কারণ এই বিষয়ে কিছুই জানতো না সে। ডাক্তারের মুখে জগদ্ধাত্রী পরিস্থিতির কথা শুনে তারা শ্বশুর মশাই অনুতপ্ত বোধ করে জগদ্ধাত্রীর কাছে বারবার ক্ষ’মা চায় মেহেন্দির কাছেও ক্ষ’মা চান তিনি।

আরও পড়ুনঃ কুড়ি সেকেন্ডের কারসাজি ধরে ফেলল শ্যামলী অনিকেত!

এরপরে স্বয়ম্ভুকে একজন ডাক্তারের ভিতরে নিয়ে যায় জগদ্ধাত্রী অবস্থা দেখার জন্য। ভেতরে নিয়ে গেলে ডাক্তার জানায় এই যাত্রায় জগদ্ধাত্রী ভগবানের দয়ায় বেঁ’চে গিয়েছে। তবে তার সে এখনো পুরোপুরি সুস্থ নয়। এর পরে স্বয়ম্ভুর তাদের সন্তানের কথা জিজ্ঞাসা করে ডাক্তার তখন জানায় তাদের সন্তান এই যাত্রায় সুস্থ আছে, বেঁচে গিয়েছে। এই কথা শুনে স্বয়ম্ভুর ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে জগদ্ধাত্রীর জ্ঞান ফিরলে জগদ্ধাত্রীকে সবটা জানায়। সব শুনে জগদ্ধাত্রী খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় মেহেন্দির ফোনে ফোন করে উৎসব। উৎসব মেহেন্দিকে তাকে বাঁচানোর জন্য বলে। এ কথা শুনে নেয় স্বয়ম্ভুর। মেহেন্দি থেকে ফোন নিয়ে স্বয়ম্ভু জানিয়ে দেয় উৎসবকে সে ছাড়বে না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন