Bangla Serial

ফুলকির জীবনে অন্ধকার নামিয়ে আনল রুদ্র! ঘনিয়ে এল ফুলকির শেষ সময়!

জি বাংলার ( Zee Bangla ) একটি জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ( Phulki )।‌ এই ধারাবাহিকে দেখা যাচ্ছে রুদ্রর ভালো মানুষীর মুখোশ আর সহ্য করতে পারছে না ফুলকি। লাবুর সাথে একবার খারাপ ব্যবহার তারপর ভালো মানুষের মত কাছে টেনে নেওয়া এই জিনিসগুলো অন্য কেউ বুঝতে না পারলেও ফুলকি খুব সুন্দর ভাবে বুঝতে পারছে। তাই ফুলকি রুমাল খেলার আয়োজন করে আর এই খেলার মধ্য দিয়ে রুদ্রকে সাজা দিতে চায়।

ফুলকি আজকের পর্ব ৩ অক্টোবর (Phulki today full episode 3 অক্টোবর)

আজকের পর্বের শুরুতেই দেখা যায় তমাল ঠিক ঈশিতার পেছনে রুমালটা রাখে কিন্তু ঈশিতা বুঝতে পারে না তাই খেলার নিয়ম অনুযায়ী ঈশিতাকে ইচ্ছা করে জোরে ঘুষি মারে। ঈশিতা তো বুঝতেই পেরে যায় তমাল এটা ইচ্ছে করে করেছে সেই কারণে সে লাঠি নিয়ে তমালের পেছনে তাড়া করে। এরপর খেলা শুরু হলে দেখা যায় পিয়াল ধানুর পেছনে রুমাল রেখেছে কিন্তু ধানু সেটা ধরে নিয়ে পিয়ালকে মারে। এরপর পারমিতা অংশুমানের ঠিক গা লাগিয়ে রুমাল রাখলেও অংশুমান বুঝেও না বোঝার ভান করে যাতে পারমিতা তাকে ছুঁয়ে যায়।

ফুলকি আজকের পর্ব ২৯ সেপ্টেম্বর,phulki today full episode 29 September, phulki, serial, Zee Bangla, জি বাংলা, ফুলকি, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Bengali serial, Bengali television

পারমিতা আলতো করে একটা কিল মারে অংশুমানকে। অন্যদিকে লাবু পারমিতার পেছনে রুমাল রেখে পারমিতাকে খুব আদর করে জড়িয়ে ধরে। রোহিত ফুলকির পিছনে রুমাল রাখলেও ফুলকি বুঝে যায় কিন্তু ফুলকি মারে না ফুলকি রুমালটা হাতে নিয়ে রোহিতকে প্রণাম করে। এরপর ধারাবাহিকে দেখা যায় ফুলকি নিজের পরিকল্পনা মত রুদ্রর পিছনে রুমাল রাখে এবং ইচ্ছা করে রুদ্রকে খুব জোরে ঘুষি মারে রুদ্র তো ব্যথায় কঁকিয়ে ওঠে। এরপর ফুলকে জিজ্ঞেস করে আপনার লেগেছে জামাইবাবু আমি তো আসতেই মারলাম?

রুদ্র বলে তোমার বিনাশ আমার হাতেই লেখা আছে! এখন যত পারো হেসে নাও। রোহিত বুঝে যায় সবটা ইচ্ছে করেই করেছে ফুলকি। অন্যদিকে কেয়ারটেকার দীননাথ আবার ভূত সাজিয়ে রেখে দিয়েছে একজনকে। ফুলকি একজনকে দেখে ছুটে ছুটে এলে দীননাথ বলে ভূত। অন্যদিকে রোহিত ফুলকিকে সাবধান করে তুমি কেন রুদ্র পিছনে বারবার লাগতে যাও? আমার ওকে দেখে ভাল লাগছে না আর তোমার জন্য ভয় লাগছে। রোহিত তার জন্য ভয় পাচ্ছে বুঝতে পেরে খুব খুশি হয় ফুলকি।

আরও পড়ুনঃ রাস্তার মাঝেই নেমে এল স’র্বনাশ! অনিকেতের শেষ ভরসা শ্যামলী!

অন্যদিকে নিজের পরিকল্পনাকে সফল করবার জন্য অংশুমানকে পুলিশের বড়বাবু দিয়ে থানায় ডেকে পাঠিয়েছে রুদ্র। এরপর সে তার খিদে পেয়েছে বলে সকলকে ডাকে। সবাই খেতে এলেই আলো চলে যায়, কেয়ারটেকার একটা লন্ঠন নিয়ে আসে। রুদ্র আর দীননাথ ঈশারা করে সেটা দেখে নেয় ফুলকি! তাহলে রাত্রের বেলায় ফুলকির একটা বড় ক্ষতি করবে বলেই অংশুমানকে বেড়ানোর জায়গা থেকে সরিয়ে দিয়েছে রুদ্র আবার রোহিতের মনেও ফুলকিকে নিয়ে আশঙ্কা! তাহলে কি এবার রুদ্র ফুলকির অনেক বড় কোন‌ও ক্ষতি করে দেবে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন