Bangla Serial

রাস্তার মাঝেই নেমে এল স’র্বনাশ! অনিকেতের শেষ ভরসা শ্যামলী!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ( Kon Gopone Mon veseche ) তে শ্যামলী আর অনিকেত দুজনেই নতুন অফিসে ঢুকেছে আর এই নতুন অফিসেই তাদের নতুন শত্রু হয়ে গেছে। একজন অনিকেতের পিছনে লেগেছে তার সর্বনাশ করার জন্য, অন্যজন শ্যামলীর সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। তীর্থঙ্কর চাইছে অনিকেতকে যাতে এই কোম্পানি থেকে সরানো যায়, সেই কারণে সে একটি ষড়যন্ত্র করেছে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২ অক্টোবর ( Kon Gopone Mon Veseche Full Episode 2 October )

আজকের পর্বের শুরুতে দেখা যায় অনিকেতের কোম্পানীর মধ্যে সকলে আলোচনা করতে থাকে এই ঘটনাটা কী করে ঘটতে পারে? কী করে কোম্পানির ভেতরকার খবর বাইরের কোম্পানি পেয়ে যেতে পারে? অনিকেত বলে আমি বুঝতে পারছি না কীভাবে আমি যে অ্যাপটা নিয়ে এত ভাবনা চিন্তা করেছি সেই অ্যাপের খবর বাইরে চলে যেতে পারে? তীর্থঙ্কর এসে তখন সরাসরি সকলের সামনে অনিকেতকে অভিযুক্ত করে। অনিকেতকে এসে বলে, আচ্ছা একটা কথা বলো তো তুমি এত ঘনঘন কোম্পানি পরিবর্তন কর‌ও কেন? একটা কোম্পানিতে দীর্ঘ সময় থাকো না কেন?

kon gopone mon veseche, Zee Bangla, জি বাংলা , কোন গোপনে মন ভেসেছে , Kon gopone mon veseche full episode 1 October, কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১ অক্টোবর

অনিকেত তখন অবাক হয়। তীর্থঙ্কর তখন বলে, আমি একদম নিশ্চিত কেউ একজন আমাদের কোম্পানি থেকে আমাদের কোম্পানির খবর অন্য কোম্পানিকে দিয়ে দিয়েছে আর অনিকেত‌ই করেছে। অমিতাভ বাবু তখন তীর্থঙ্করকে বলে তুমি নিশ্চিত? তীর্থঙ্কর বলে অনিকেতের ল্যাপটপ সার্চ করলেই সমস্ত সত্যি জানা যাবে। এরপর অমিতাভ বাবু অনিকেতের ল্যাপটপ সার্চ করে। ল্যাপটপ সার্চ করে সমস্ত প্রমাণ পেয়ে অনিকেতকে চাকরি থেকে বরখাস্ত করে অমিতাভ বাবু।

শ্যামলী সবটা দেখে কিন্তু সে বুঝতে পারে অনিকেতকে কেউ ফাঁসাচ্ছে। অন্যদিকে অনিকেত ভাবে শ্যামলী সবটা জানতে পেরে গেল বাড়িতে বলে দিলে তার আর সম্মান কিছু থাকবে না। এই ভেবে অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে তার দুর্ঘটনা ঘটে রাস্তায়। শ্যামলী অনিকেতের কথা ভাবছিল, তখন মন্দার এসে শ্যামলীকে জিজ্ঞেস করে আমি জানি তোর মনটা খারাপ। কিন্তু যে তোর খাবারে নুন মিশিয়েছিল সেও তো একইভাবে তোকে ফাঁসাতে চেয়েছিল, তেমনি হয়ত স্যারের সাথেও হয়েছে।

আরও পড়ুনঃ জামাই আদরের বদলে জুটল কি’ল চ’ড় ঘু’ষি! ফুলকির উপর মা’রাত্মক ক্ষেপে গেল রুদ্র!

অন্যদিকে অনন্যা ভাবতে থাকে অনেক কিছুতেই এরকম একটা কাজ করতে পারে না। কোথাও একটা বড় ভুল হচ্ছে তখন শ্যামলী অনন্যার সাথে কথা বলতে আসে। শ্যামলী তখন অনন্যা কে বলে অনিকেত স্যার এই কাজটা করতে পারেনা। অফিসের মধ্যে কেউ একজন তাকে ফাঁসাচ্ছে। অনন্যা সেটা বিশ্বাস না করলে শ্যামলী বলে এই কোম্পানিতে নতুনরা এলে তাদের সাথে অনেক রকম ষড়যন্ত্র হয়, আমি যেদিন প্রথম এসেছিলাম, সেদিন আমার রান্না করা খাবারে নুন মিশিয়ে দেওয়া হয়েছিল। অনন্যা সবটা শুনে বলে আমি দেখছি বিষয়টা ভালোমত খতিয়ে দেখতে হবে। এরপর আপনাদের কি মনে হয় অনিকেত যখন জানতে পারবে শ্যামলী তাকে বাঁচিয়েছে তখন সে কী করবে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন