Entertainment

খড়ের গাদাতে ঢুকেও শেষ রক্ষা হল না! হাতেনাতে ধরা পড়ল পায়েল পিয়াল ফুলকি!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল ফুলকি ( Phulki )। এই ধারাবাহিকে দেখা যায় পায়েল নিজের বিয়ের কথা পিয়ালকে বললে পিয়াল পায়েলকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু পায়েল তো কখন‌ও পিয়ালকে সেই চোখে দেখে নি, তাই সে বিয়ে করতে একগাদা শর্ত দেয়! সেইসব শর্তগুলো ভালোমতো না শুনেই পায়েল বিয়েতে রাজি হয়ে যায় ওদিকে ফুলকিও তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করে।

ফুলকি আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর/ Phulki today full episode 24 September

আজকের পর্বের শুরুতে দেখা যায় পায়েল ও পিয়ালকে নিয়ে কালিতলাতে আসে ফুলকি।সেখানে ঠাকুরমশাইকে গিয়ে বলে সে তার দেওরের সাথে এই মেয়েটির বিয়ে দিতে চাই। ঠাকুরমশাই বলে কোনও গুরুজন নেই? তখন ফুলকি বলে আমি তো পিয়াল দাদার বৌদি, বৌদি তো গুরুজন হয় তাই না! অন্যদিকে পায়েল বলে, পিয়াল তুই তোর পরিবারের সবকিছু সামলাতে পারবি তো? পিয়াল বলে , চিন্তা নেই ফুলকি আছে ও সব সামলে নেবে। এরপর ঠাকুর মশাই বলে মায়ের প্রণামী কাপড় আর বাবার প্রণামী একটা ধুতি আমি দিয়ে দিচ্ছি পড়ে নেওয়ার জন্য, কিন্তু তুমি মা একটু সিঁদুর আর মালার ব্যবস্থা কর।

ওদিকে ফুলকি সিঁদুর আর মালা কিনতে যায় তখন বিরোধী দলনেতা অজয় বাবু তার লোকজন নিয়ে চলে আসে এবং ছবি দেখিয়ে পায়েলকে খুঁজতে থাকে ফুলকি তো প্রথমে বুঝতেই পারে না যে বিরোধী দলনেতা অজয় বাবু কেন পায়েলকে খুঁজছে কিন্তু পরে সে বুঝতে পারে যে পায়েল হল অজয় বাবুর মেয়ে, তখন তার মাথায় হাত পড়ে! অন্যদিকে একটা লোক বলে দেয় পায়েলকে কালিতলায় দেখেছে! ফুলকি তখন তড়িঘড়ি চলে আসে আর সকলকে সেখান থেকে উঠিয়ে ঘরে বসিয়ে দেয়।

পায়েল ও পিয়ালের জায়গায় বর বউ সেজে অন্য দুজন বসে পড়ে। এরপর অজয় বাবু পুরোহিত মশাই কে জিজ্ঞেস করে, আমার মেয়ে পায়েলকে দেখেছেন? পুরোহিত মশাই তখন বলেন, এসেছিল, প্রণাম করে চলে গেছে। এরপর তারা চলে যায় পায়েলকে খুঁজতে অন্যদিকে ফুলকি পিয়ালকে বলে বিরোধী দলনেতা অজয় বাবুর মেয়ে পায়েল দি, অজয় বাবু তো জেঠুমনিকে একদম সহ্য করতে পারে না! এই কথা শুনে অবাক হয়ে যায় পিয়াল সে বলে আমি তো এটা জানতাম না। পায়েল তখন বলে, এতকিছুর দরকার নেই আমি চলে যাচ্ছি কিন্তু পিয়াল তাকে আটকে নেয়!

আরও পড়ুন: অহনার আসল স্বরূপ সামনে আসতেই মাথায় হাত অনিকেতের! এবার কি‌ শ্যামলীর কাছে ফিরবে সে?

ওদিকে গোটা রাস্তাতে পুলিশের লোক খুঁজতে শুরু করে দিয়েছে পায়েলকে। পায়েল আর পিয়ালের বিয়ে হয়ে গেলে ফুলকি বুম্বাদাকে ডেকে নেয় এবং তারপর বুম্বাদা একটি লড়ি নিয়ে তার মধ্যে কিছু মূর্তি এবং খড়ের গাদা ভরে রাখে আর সেই খড়ের গাদার মধ্যে ঢুকে বসে থাকে পায়েল আর পিয়াল। কিন্তু এতেও শেষ রক্ষা হয় না পুলিশ দাঁড় করায় লরিটাকে তার আগে ফুলকি‌ও ঘরের গাদার মধ্যে ঢুকে পড়েছিল। পুলিশ লরিটা ভালোমতো খুঁজতে থাকে আর খড়ের মধ্যে ভালো করে লাঠি দিয়ে মারতে থাকে! ফুলকির গায়ে লেগে যায় সেই লাঠি! তবে কি ধরা পড়ে যাবে সকলে আর রাস্তার মাঝেই শুরু হয়ে যাবে ফুলকির জীবনের নতুন লড়াই?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন