Bangla Serial

অগ্নিভর সাথে কথা! ভাইরাল দু’জনের ভিডিও!

স্টার জলসার (Star Jalsha) যে ধারাবাহিকগুলি সব থেকে জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হল
কথা (Kothha)। শুরুর দিন থেকেই ধারাবাহিকটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সময়ের সাথে সাথে বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। এই ধারাবাহিক টিআরপির (TRP) লড়াইতেও প্রত্যেক সপ্তাহে বেশ ভালই ফল করে দেখাচ্ছে। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবং অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)কে।

সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। ধারাবাহিকে সাহেবের চরিত্রের নাম অগ্নিভ এবং সুস্মিতার চরিত্রের নাম কথা। কথা একজন খুবই গাছ প্রেমী, সে সারাদিন গাছপালার যত্ন করি সময় কাটায়। ওদিকে অগ্নিভ হল একজন শেফ। যেমন সুদর্শন তেমনই দুর্দান্ত রান্নার হাত। এই অগ্নিভ আর কথার খুনসুটি এবং ভালোবাসার সম্পর্ক মন জিতে নিয়েছে দর্শকদের। তবে তাদের ওন স্ক্রিন প্রেম কি গড়িয়েছে অফস্ক্রিনেও?

Kotha star jalsha 5 September full episode

সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একসাথে ছবি দেখলেই দর্শকরা প্রশ্ন করতে থাকেন যে তারা বাস্তবেও প্রেম করছেন কিনা? সাহেব এবং সুস্মিতার সম্পর্ক নিয়ে চলে তুমুল চর্চা, শোনা যায় কানাঘুষোও। সম্প্রতি শুটিংয়ের সেটে সাহেব এবং সুস্মিতাকে দেখা গেল বেশ অন্য মেজাজে। সাহেবের সাথে কি এমন করলেন সুস্মিতা যা ভিডিওতে দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা গেছে শুটিংয়ের মধ্যেই একে অপরের সাথে বেশ খুনসুটিতে মেতে আছেন সাহেব এবং সুস্মিতা। ধারাবাহিকের প্রেমের দৃশ্য শুটিং এর মাঝেই একে অপরের উপস্থিতি বেশ উপভোগ করছেন দুজনে। দেখে মনে হচ্ছে যেন অভিনয় নয়, সত্যিকারের প্রেম করছেন দুজনে। কপালে চুমু দেওয়া থেকে জড়িয়ে ধরা, সব দৃশ্যেই জমিয়ে অভিনয় করছেন দুজনে। তবে সত্যিই কি শুধুই অভিনয়? দুজনের কেমিস্ট্রি দেখে তা বোঝার উপায় নেই।

আরও পড়ুনঃ রুদ্রর কথা অমান্য করে অবশেষে বাড়ি ফিরল হৈমন্তী দেবী, জিতে গেল ফুলকিরা

এই ভিডিও দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন যে তারা সত্যি সত্যিই ভালোবাসার সম্পর্কে আছেন। কেউ লিখেছেন, ‘পর্দার প্রেম কি তবে বাস্তবে গড়াল?, তো আরেকজন লিখেছেন, ” হে ঈশ্বর! তোমরাই দায়ী গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য”। তাদের আরেকজন অনুরাগী লিখেছেন, ” ভীষণ সুন্দর মানায় তোমাদের একসঙ্গে”।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন