Bangla Serial

পিয়াল পায়েলের সম্পর্ক কাঁটা হয়ে দাঁড়াল রুদ্র! ফুলকি কি পারবে পিয়ালকে বাঁচাতে?

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল ফুলকি ( Phulki )। এই ধারাবাহিকে দেখা যায়, জেঠি মনি অবশেষে বুঝতে পেরেছে, রুদ্র ঠিক পথে এগোচ্ছে না সেই কারণে রুদ্রর বাড়ি ছেড়ে রায় চৌধুরী বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় আর ফুলকি রোহিতরা রুদ্রর বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসে! যেটা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যাই রুদ্র আর প্রতিশোধ নেওয়ার জন্য ভেতরে ভেতরে নানান রকম ছক কষতে থাকে।

ফুলকি আজকের পর্ব ২৩ সেপ্টেম্বর/phulki today full episode 23 September

আজকের পর্বের শুরুতেই দেখা যায় ফুলকি, রোহিত, তমাল জেঠিমনির সমস্ত ব্যাগপত্তর নিয়ে চলে আসেন। অন্যদিকে শুনতে পাওয়া যায় যে, আজকে পিয়ালকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। যেটা শুনে কাবেরী বলে বাহ, আজকে দুটো খুশির খবর এসেছে।আজ তো অনেক মজা হবে। ফুলকি অনেকটা নিশ্চিন্ত হয় যে বাড়ির পরিবেশ ভালো হয়ে গেছে দেখে। এরপর রোহিত তমালকে বলে, চল আমরা দুজনে মিলে পিয়ালকে নিয়ে আসি কাকুমনি‌ও সঙ্গে যেতে চায়।

Phulki today full episode 21 SeptemberPhulki today full episode 21 September

এরপর পিয়ালকে নিয়ে আসা হয় , কাবেরী তো খুব খুশি হয় পিয়ালকে দেখে। রোহিত বলে পিয়াল তোকে কি কোলে করে ওপরে দিয়ে আসব? পিয়াল বলে না আমি একাই পারব। এরপর পিয়াল ঘরে গিয়ে দেখে তার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ধানু। পিয়াল বলে, এ বাবা, আমার ঘরটা এরকম কে করে দিল!? আমার অগোছালো ঘরটাই তো ঠিক ছিল! অন্যদিকে কাবেরী পিয়ালের নজর দোষ কাটাতে থাকে। যেটা দেখে সকলে হাসতে থাকে।

পারমিতা বলে, আমি পিয়ালের জন্য সেই বিশেষ বিরিয়ানিটা রান্না করেছি চলবে তো? পিয়াল তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। এরপর পিয়াল বলে ফুলকি আমার কাছে তো ফোন ছিল না পায়েল কি ফোন করেছিল? ফুলকি বলে, কই না তো। অন্যদিকে দেখা যায় পায়েলের বাবা অজয় বাবু পায়েলের জন্য খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ ঠিক করেছেন। অজয় বাবু পায়েলকে বলে, কাল পাত্রপক্ষ দেখতে আসবে আর কালকেই তোমার আশীর্বাদ।

পায়েল বলে আমি এখন বিয়ে করতে চাই না বাবা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু অজয় বাবু পায়েলের কোন কথা শোনে না এর মধ্যেই পিয়াল পায়েলকে ফোন করে। পায়েল পিয়ালকে বলে, সে ঠিক নেই, কারণ তার বাবা রাতারাতি তার বিয়ের ঠিক করে ফেলেছে। পিয়াল তখন বলে এটা হতে পারে না তুই আমার সাথে দেখা কর। এরপর পিয়াল ফুলকিকে বলে, আমি পায়েলকে ছাড়া থাকতে পারবো না কী হবে? এরপর পায়েল পিয়ালের সাথে দেখা করে বলে তুই আমাকে নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে আয় আমি ওখান থেকে চলে যাব।

পিয়াল তখন বলে এভাবে কোন সিদ্ধান্ত নিস না, তুই আমার সাথে চল । এদিকে ফুলকি স্টোরে যাচ্ছিল। তখন পিয়াল ফুলকিকে ম্যাসেজ করে কালিতলায় ডেকে নেয় ফুলকিকে। ওদিকে তেওয়ারি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পিয়াল আর পায়েলকে পাশাপাশি দেখে ছবি তুলে নেয় সে আর রুদ্র, ঈশিতাকে গিয়ে সবটা বলে দেয়। ছবিটা দেখে ঈশিতা চমকে যায় আর বলে অজয় বাবুকে এটা জানিয়ে দাও, তাহলে পিয়ালের উচিত শিক্ষা হবে।

আরও পড়ুন: অগ্নিভর সাথে কথা! ভাইরাল দু’জনের ভিডিও!

এরপর অজয় বাবুকে জানিয়ে দেয় রুদ্র। সে তার দলবল নিয়ে কালীতলার দিকে রওনা দেয় অন্যদিকে পিয়াল পায়েলকে বিয়ে করার কথা বলতে থাকে কিন্তু পায়েল বিয়েতে রাজি নয় সে চলে যেতে চায়। তখন ফুলকি রাজি করালে পায়েল দুটো শর্ত দেয় এক তাদের মধ্যে কোন‌ও বৈবাহিক সম্পর্ক থাকবে না, দুই পায়েলের পড়াশোনায় বাধা দেওয়া যাবে না-পিয়াল রাজি হয়ে যায় এবং দুজনের বিয়ে হয়ে যায়। কিন্তু অজয় বাবুর লোকজন তো আসছে?তারা কি পিয়াল ও ফুলকির বড় কোন ক্ষতি করে দেবে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন