Bangla Serial

হকি স্টিক হাতে জি বাংলার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী! জমে যাবে চ্যানেলের আসন্ন মেগা!

বাংলা ধারাবাহিক জগতের বেশ পরিচিত মুখ হল দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে শুরু হয়েছিল যাত্রা। প্রথমবার দর্শক অভিনেত্রীকে স্টার জলসার (Star jalsha) ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছিলেন। তারপর একের পর এক ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘তুঁতে’ এর মতন ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়িং সংখ্যা বর্তমানে নেহাতই কম নয়।

শুধুমাত্র অভিনয় নয়, নাচেও সমানভাবে দক্ষ অভিনেত্রী। শেষবার দীপান্বিতা কে দর্শক দেখেছিলেন সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে। খুব বেশিদিন টিভির পর্দায় চলেনি ওই ধারাবাহিক। অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। এবারে আবারো দীর্ঘদিন পর নতুন ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় ফিরেছেন তিনি। আর এই খবর পাওয়া মাত্রই দর্শক তো বেজায় খুশি।

জি বাংলার হাত ধরে ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা

খুব শীঘ্রই জি বাংলার পর্দায় টেন্ট প্রোডাকশনের পক্ষ থেকে নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। টেন্ট প্রোডাকশন বরাবর খেলাধুলো সংক্রান্ত বিভিন্ন ধারাবাহিক নিয়ে আসে দর্শকদের জন্য। এবারেও তাই হকি সংক্রান্ত একটি নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে আসছে চলেছে। ধারাবাহিকের নাম, কবে শুরু হবে সেইসব খবর এখনো কিছুই জানা যায়নি। তবে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যেতে চলেছে সেই খবর পাওয়া গেছে।

টেন্ট প্রোডাকশনের জি বাংলার নতুন ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে দীপান্বিতা রক্ষিতকে। হ্যাঁ ঠিকই শুনছেন স্টার জলসা, সান বাংলার পর এবারে জি বাংলার পর্দায় আসছেন দীপান্বিতা। দীপান্বিতাকে একজন হকি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে নতুন ধারাবাহিকে। পরিবারের ডানপিটে মেয়ে, হকির স্টিককে হাতিয়ার করে আত্মরক্ষাও করে। কটুক্তি শুনলেই উচিত জবাব দেয় এমনই চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তবে ধারাবাহিকে দীপান্বিতার বিপরীতে কাকে দেখা যাবে সেটা জানা যায়নি।

আরও পড়ুন: ঈশিতাকে বোকা বানিয়ে রুদ্রের আসল সব চাল পাল্টে দিল ফুলকি! জমে গেল আজকের পর্ব

বর্তমানে দীপান্বিতা নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সুব্রত গুহ রায়ের পরিচালনায় খুব শীঘ্রই অটিটি (OTT) প্ল্যাটফর্মে আসছে ‘দ্য বডি’। ভরপুর রহস্যের মোড়া এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা জয় সেনগুপ্তকে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে জিৎ সুন্দর চক্রবর্তী, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন