একটা সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল রানী রাসমণি (Rani Rashmoni)। আশা করি ওই ধারাবাহিকের কথা আপনাদের সকলেরই মনে আছে। ধারাবাহিকটি দীর্ঘ কয়েক বছর চলেছিল টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে আজও দর্শকের মনে তার প্রভাব রয়ে গেছে। ধারাবাহিকে রানীমার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তখন অবশ্য দিতিপ্রিয়া অনেকটাই ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে সুন্দরী যুবতী সে। তবে দিতিপ্রিয়ার বিপরীতে রাজা রাজচন্দ্র চরিত্রে এই অভিনেতা সকলের নজর কেড়েছিলেন, তাকে কি মনে আছে আপনাদের?
রানী রাসমণি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল রাজা রাজচন্দ্র। তার চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছিলেন তার অভিনয়ের গুণে মুগ্ধ হয়েছিলেন হাজার হাজার দর্শক। এমনকি অসংখ্য মেয়ে ক্রাশ খেয়েছিলেন সে অভিনেতার প্রতি। রাজা রাজচন্দ্র-এর ভূমিকায় যে অভিনেতাকে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছি তার নাম গাজি আবদুন। অভিনেতা একজন বাংলাদেশের মানুষ, আমাদের ভারতবর্ষের বাসিন্দা না। তিনি বাংলাদেশের মানুষ তবে জীবনের একটা অনেক বড় সময় তিনি এ দেশের কলকাতা শহরে কাটিয়েছেন। তিনি তার পড়াশোনা শেষ করেছেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। এরপর কাজে সূত্রেই কলকাতাতে যাতায়াত ছিল। রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করে বাংলার মানুষের মনে সারা ফেলে দিয়েছিলেন তিনি। তবে তারপর থেকে আর তাকে কোন ধারাবাহিকেই দেখা যায়নি।
অভিনেতাকে নতুন কোন ধারাবাহিকের দেখতে না পেয়ে দর্শকের মনে অনেক প্রশ্ন উঠেছে। কেন অভিনেতাকে নতুন কোন বাংলা ধারাবাহিক দেখা যাচ্ছে না? কোথায় হারিয়ে গেলে অভিনেতা? আজকের প্রতিবেদনে আপনাদের অভিনেতা বর্তমানে কোথায় রয়েছেন, কি করছেন, এবং কেনই বা তাকে বাংলা ধারাবাহিক আর দেখা যায়নি সেই সমস্তটা বলব।
বর্তমানে কি করছেন গাজী আবদুন?
প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেতা একজন বাংলাদেশী বাসিন্দা। নিজের পড়াশুনা এবং কাজের জন্য ভারতে আসেন তিনি। দীর্ঘ বেশ কয়েক বছর কলকাতাতে কাটান। কিন্তু একটা সময় এদেশে থেকে কিছু আইন নিয়ম ভঙ্গ করেন অভিনেতা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেতা বিদেশি হয়ে শাসকদলের বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন। সেই কারণেই তাকে বাংলাদেশে ফিরে যাওয়ার কড়া বার্তা দেওয়া হয়। সে কারণে বাধ্য হয়ে তিনি এই দেশ ছেড়ে নিজে দেশে ফিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে নতুন নতুন কাজ করছিলেন। তবে তারপরে করোনা পরিস্থিতি কারণে তার ছবি মুক্তি পিছিয়ে যায়। যদিও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ছবিতে কাজ করছেন অভিনেতা।
আরও পড়ুন: রুদ্র লোভে মৃ’ত্যুমুখে পিয়াল, কী করে এই বিপদ কাটাবে ফুলকি?
তবে এদেশের মানুষের মনে প্রশ্ন আর কি কোনদিনও ভারতবর্ষে ফিরবেন না অভিনেতা? আর কি কোনদিনও তাকে বাংলা ছবি বা ধারাবাহিককে দেখা যাবে না? উল্লেখ্য, কিছুদিন আগেই নাকি এ দেশে এসেছিলেন তিনি। তবে কি নতুন করে ভারতবর্ষে কোন কাজের জন্য এসেছেন গাজী? যদিও এই বিষয়ে সরাসরি কোনরকম বক্তব্যই রাখেননি অভিনেতা।
