দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকায় একাধিক ধারাবাহিক থাকলেও ‘ফুলকি’ (Phulki) কিন্তু এখন টিআরপি তালিকায় (TRP List) টপে রয়েছে। মাঝেমধ্যেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নিচ্ছে ‘ফুলকি’ (Phulki)। সুতরাং দর্শকদের ফুলকি পছন্দের তালিকায় রয়েছে তা বোঝাই যাচ্ছে। ধারাবাহিকে ফুলকি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং ফুলকির বিপরীতে রোহিতের চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস (Abhishek Bose)।
বেশ অনেক মাস হয়েছে ফুলকি ধারাবাহিক শুরু হয়েছে। এতদিন পরেও এখনও রমরমিয়ে চলছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের নিত্যনতুন টুইস্টের জন্যই দর্শকের আকর্ষণ এবং আগ্রহ টিকে রয়েছে ফুলকি ধারাবাহিকের প্রতি। ধারাবাহিকের শুরু থেকেই ফুলকির নিজের স্বপ্ন পূরণের গল্প তার বক্সার হয়ে ওঠার গল্প দর্শকে অনেক ভাবে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে ফুলকি এবং রোহিতের দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ সমস্তটাই দর্শকের বেশ পছন্দের।

সম্প্রতি ফুলকি ধারাবাহিকের আজকের পর্ব একঝলক সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে লাবন্যর বাড়িতে হৈ হুল্লোর করতে আগের দিনই পৌঁছে গিয়েছিল ফুলকি এবং তার দলবল। আর সেখানে জড়ো হওয়ার একটাই উদ্দেশ্য হৈমন্তীকে বাড়ি ফিরিয়ে আনা। আসলে নিজের পুত্রবধূ পারমিতার দ্বিতীয় বিয়ে কিছুতেই মন থেকে মানতে পারেনি তিনি। তাই সকলের উপর অভিমান করে চলে এসেছেন নিজের মেয়ে লাবণ্যের বাড়িতে।
ফুলকি আজকের পর্ব ১২ সেপ্টেম্বর (Phulki Today Episode 12 September)
আজকের পর্বে দেখা যেতে চলেছে লাবণ্যর বাড়িতে এসে সবাই হৈ-হুল্লোর নাচ-গান করছে হৈমন্তীর মন ভালো করাই সকলের উদ্দেশ্য। কিন্তু হঠাৎ এই নাচ গানের মাঝে তমালকে খুব মিস করতে থাকে সকলে। আসলে তমালের পরীক্ষার কারণে সকলের সঙ্গে একসাথে উপস্থিত থাকতে পারিনি সে। পরীক্ষা দিয়ে ফেরার পথেই লাবুর বাড়িতে আসার কথা তার। সেই কথা মতই ফুলকি তমালকে ফোন করতে থাকে। ফোনটা বেজে গেলেও তমাল ফোন ধরে না। আসলে সে তখন সাইকেল করে নিজের বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছে। এরপরে দেখা যায় তমাল যেই রাস্তা দিয়ে ফিরছিল হঠাৎই সেই ব্রিজ ভেঙে পড়ে। আর চারিদিকে হৈ হৈ শুরু হয়ে যায়।
অন্যদিকে ফুলকি তমালকে ফোনে বারবার ট্রাই করেও পায় না। ফুলকির মনে সন্দেহ শুরু হতে থাকে। আর তখনই হঠাৎ রুদ্রর কাছে ফোন আসে ভগবানপুর এর কাছে একটি উড়ালপুল ভেঙে পড়েছে। এ কথা শুনে ফুলকির মনে আরো ভয় হতে শুরু করে। তখন হঠাৎই কেউ থেকে বলে ওঠে ভগবানপুর এর কাছে তমালের পরীক্ষা হয়েছিল ওই রাস্তা দিতেই তমালের ফেরার কথা ছিল। এই কথা শুনে তো রোহিতের কাকি ভীষণই ভয় পেয়ে যায়, চিন্তা করতে থাকে তমালের জন্য। এ কথা শুনে সকলেই বলে টিভিটা চালিয়ে খবরটা দেখতে। টিভি চালানোর সাথে সাথে, সেই ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্য ফুটে ওঠে। আর ঠিক তখনই উদ্ধার হওয়া মানুষের মধ্যে একটি হাত দেখে ফুলকি চিনতে পারে তমালকে।
আরও পড়ুন: ফিরে এলো নায়কের বাগদত্তা! প্রকাশ্যে ‘মালা বদল’ ধারাবাহিকের নতুন প্রোমো!
টিভিতে হাত দেখে ফুলকি চিৎকার করে ওঠে তমালের নাম নিয়ে। ফুলকি বলে সকালে বেরোনোর সময় তমাল এই ঘড়িটা পড়েই বেরিয়েছিল। এই কথা শুনে সকলের মনে আরো ভয় ধরে যায়। সকলে অংশুমান কে ফোন করে খোঁজখবর নিতে বলে। অংশুমান ফোন করার পর খোঁজ নেয় ভগবানপুর এর কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তামালকে। খোঁজ পাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সকলে ছুটে যায় হাসপাতালে। হাসপাতালে ডাক্তার জানায় খুব গুরুতরভাবে আহত হয়েছে তমাল, অবস্থা খুবই আশঙ্কাজনক। পাশাপাশি ফুলকির মনে এটাও চলতে থাকে যে ভগবানপুরের ওই উড়ালপুলটি উদ্বোধন করেছিল জামাইবাবু অর্থাৎ লাবণ্যর পর রুদ্র। এবারে দেখার অপেক্ষা আগামী এপিসোডে কি হচ্ছে, তমাল কি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে? আর ফুলকি কী ধরতে পারবে রুদ্রর আসল উদ্দেশ্য?
