EntertainmentBangla Serial

ফিরে এলো নায়কের বাগদত্তা! প্রকাশ্যে ‘মালা বদল’ ধারাবাহিকের নতুন প্রোমো!

জি বাংলায় (Zee Bangla) নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো ‘মালা বদল’ (Mala bodol)। ধারাবাহিকে একটি নতুন জুটিকে দেখতে পাচ্ছেন দর্শক। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) এবং অভিনেত্রী ঋতু পাইন (Ritu Pyne)। বিশ্বজিৎকে এর আগেও বিভিন্ন ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছে। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার ‘কে আপন কে পর’।

তবে অভিনেত্রী ঋতু অভিনয় জগতে একেবারেই নতুন মুখ। এর আগে কয়েকটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেলেও জি বাংলার ‘মালা বদল’ ধারাবাহিকের হাত ধরেই সকলের কাছে পরিচিত হচ্ছে অভিনেত্রী। তবে এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ছোট্ট চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।

ধারাবাহিকে ঋতুর চরিত্রের নাম দিতি এবং বিশ্বরূপের চরিত্রের নাম কাব্য। ধারাবাহিকের প্রথম দিকে দেখানো হয় ঘটক দিদি অর্থাৎ দিতি লোকের সম্বন্ধ ঠিক করে তাদের বিয়ে দেয়। আর অন্যদিকে কাব্য হল ডিভোর্সি আইনজীবী। গল্পের শুরুতেই দেখানো হয় ঘটক দিদি এখনো পর্যন্ত যে কটা বিয়ে দিয়েছেন সেই সবকটা বিয়ে ভেঙে দিয়েছে কাব্য। আর তখনই ঘটক দিদি চ্যালেঞ্জ নেয় নিজের ঠিক করা পাত্রীর সঙ্গে বিয়ে দেবে কাব্যর।

কিন্তু গল্প অন্যদিকে মোড় নেয়। নিজের ঠিক করা পাত্রীর সঙ্গে বিয়ে দিতে গিয়ে দেখা যায় ওই দিন পালিয়ে যায় পাত্রী। আর বাধ্য হয়ে কাব্যের বাবার অনুরোধে কাব্যকে বিয়ে করতে হয় ঘটক দিদিকে। তবে বিয়ের পরে তাদের মধ্যে মিলমিশ হয় না খুব একটা। সম্প্রতি ধারাবাহিকের নতুন একটি প্রমো ভিডিও সামনে এসেছে।

আরও পড়ুন: হৈমন্তীর অভিমান ভাঙ্গাতে দারুন উপায় বের করলো ফুলকি! নায়িকার বুদ্ধির কাছে হারতে বাধ্য রুদ্র!

প্রকাশ্যে নতুন প্রমো ভিডিও

নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে হৈ-হুল্লোড় করছে কাব্য এবং দিতি। আর সেই সময় হঠাৎ করে বাড়িতে এন্ট্রি হয় দিতির ঠিক করা সেই পাত্রীর। যার সঙ্গে কাব্যের বিয়ে হওয়ার কথা ছিল। সেই পাত্রী বাড়িতে ঢুকে হঠাৎ দিতির দিকে আঙুল তুলে বলে দিতি নাকি তাকে কিডন্যাপ করে বিয়ের দিন, তারপরে প্ল্যান করে কাব্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে। তারপরই তাকে বাড়ি থেকে বের করে দিয়ে সে জানায় দিতি যেন তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যায় এবং সে এখন থেকে কাব্যের সঙ্গে সংসার করবে। সুতরাং বুঝতেই পারছেন ধারাবাহিকের আগামী দিনে আসছে বিরাট বড় চমক। নানা রকম টুইস্ট দেখাতে চলেছে ধারাবাহিকে। তাই পরবর্তী এপিসোডে কি হলো তা জানতে হলে চোখ রাখতে হবে মালা বদল ধারাবাহিকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন