জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি(Phulki)। এই ধারাবাহিকে দেখা যায় যে অংশুমান ও পারমিতার ফুলশয্যা দেখে ফুলকিরও মনে ফুলশয্যা করার সাধ জাগে তাই সে রোহিতকে রীতিমত জোর করতে থাকে অন্যদিকে তার জোরের কাছে হার মানে রোহিত। অন্যদিকে দেখা যায় পারমিতা ও অংশুমানের ফুলশয্যায় বাধা হয়ে দাঁড়িয়েছে পারমিতার অতীত।
৭ সেপ্টেম্বর ফুলকির আজকের পর্ব/7 September phulki full episode –
এই ধারাবাহিকের শুরুতেই দেখা যায় যে রোহিত ঘুম থেকে উঠে ফুলকিকে দেখে ভাবতে তাকে ফুলকি কীভাবে পাগলামো করেছিল কাল রাত্রে! এরপর রোহিত সিদ্ধান্ত নেয় সে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে চলে যাবে না হলে ফুলকে আবার ঘুম থেকে উঠে ফ্যাক্টরিতে চলে যাবে নয়ত ফুলকি ঘুম থেকে উঠে আবার পাগলামো শুরু করবে।

অন্যদিকে ফুলকি ঘুম থেকে উঠে নাচ করতে শুরু করে তখন তাকে দেখে তমাল, পিয়াল, ধানু লাবু সবাই নাচ করতে শুরু করে আর সকলে ফুলকিকে জিজ্ঞেস করতে থাকে ফুলকি কেন এত আনন্দ পেয়েছে? তখন ফুলকি বলতে যায় গতকাল রাত্রে কী হয়েছে ? তমালরা ভাবে রোহিত হয়ত ফুলকিকে আই লাভ ইউ বলেছে।
কিন্তু ফুলকি বলে আই লাভ ইউ নয় আরও অনেক বেশি কিছু করেছে। তখন সবাই পালিয়ে যায় আর ফুলকি মনমরা হয়ে বসে থাকে যে তার কথা কেউ শুনলো না। অন্যদিকে ফুলকির ভয়ে রোহিত নিজের ঘরের মধ্যেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
ফুলকির পাগলামোর ভয়ে রোহিত ব্যালকনি দিয়ে পালিয়ে ফ্যাক্টরিতে চলে যায় আর তমালকে মেসেজ করে বলে তোরা ফুলকিকে একটু সামলা আমি আর পারছিনা। তমাল মেসেজ দেখে হাসতে শুরু আর বলে, ফুলকি দেখো তোমার ভয়ে তোমার স্যার ব্যালকনি দিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে সকালবেলায় অংশুমানের জন্য চা বানাচ্ছিল পারমিতা।
অংশুমান বলে এসবের কি দরকার! তখন পারমিতা বলে কেন? বৌভাতের পরের দিন আমি তথার জন্যও এভাবে চা বানিয়েছিলাম। এইভাবে বলে চুপ হয়ে যায় পারমিতা বুঝতে পারে সে আবার ভুল করে বসেছে। তবে অংশুমান বলে পারমিতা তুমি সময় নাও আমি বুঝতে পারছি তোমার সময়ের দরকার। আমি কিছু মনে করিনি। পারমিতা তখন অংশুকে টিফিন প্যাক করে দেয় আর ফুলকি ঘরে ঢোকে।
আরও পড়ুন: প্রধান চ্যানেলে নায়িকা হয়ে ফিরছেন তিয়াসা লেপচা! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক
ফুলকি এসে পারমিতাকে বলে দেয় কাল তার আর রোহিতের মধ্যে ফুলশয্যা হয়ে গেছে। যেটা শুনে পারমিতা খুব খুশি হয়ে যায়। এরপর পারমিতা ফুলশয্যার বিষয়ে ফুলকিকে জিজ্ঞেস করে এবং পারমিতা সব বলে দেয় তখন ফুলকি পারমিতাকে বলে, চিন্তা নেই , আমার দাদাভাই খুব ভালো। তোমাকে বুঝবে। পারমিতাও ফুলকির কথার সাথে সহমত হয়।
