Bangla Serial

আইসক্রিম ললিপপের দিন শেষ, এবার চুমু খাবে ফুলকি! শুনেই ভিরমি খেলো রোহিত

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (phulki)। এই ধারাবাহিকে দেখা যায় যে অংশুমান ও পারমিতার ফুলশয্যা দেখে ফুলকির মনের মধ্যেও ফুলশয্যা করার সাধ জাগে। তার এই ইচ্ছায় তাকে যথেষ্ট উৎসাহ দিতে থাকে লাবু, লাবু তাকে বলে যে রাত্রে বেলায় তাকে কী কী করতে হবে, এরপর দিদিভাইয়ের পরামর্শ অনুযায়ী বেনারসি পরে, গয়না পরে সাজতে থাকে সে।

৬ সেপ্টেম্বর ফুলকির আজকের পর্ব/6 September phulki full episode –

আজকের পর্বের শুরুতে দেখা যায়, ফুলকি রোহিতের ঘরে গিয়ে দরজায় ঠক ঠক করতে থাকে। রোহিত তখন বুঝতে পারে না কী ব্যাপার? ফুলকি বাইরে দাঁড়িয়ে আছে কেন? দরজা তো খোলায় মেয়েটার মাথায় যে কী ঘুরতে থাকে! এরপর বাইরে বেরিয়ে যখন দেখে ফুলকি বেনারসি শাড়ি গয়নাগাটি পরেছে তখন সে বলে কী ব্যাপার এত সাজার কী আছে? তোমার দাবিটা কী?

Rohit was shocked to hear phulki's words

এরপর ফুলকি বলে, আজকে আপনাকে এখান থেকে আমাকে বরণ করে নিয়ে যেতে হবে। যেমন ভাবে দাদাভাই দিদিভাইকে করেছে, কি রাজকীয় হয়েছে না ব্যাপারটা! সেই ভাবে আপনাকেও করতে হবে। আমি কোন‌ও কথা শুনবো না। রোহিত তো পুরো অবাক হয়ে যায়,সে বুঝতে পারে না কী করবে! এরপর ফুলকি বলে, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি বাড়ির সবাইকে ডাকতে শুরু করে দেবো।

রোহিত তখন বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো? ফুলকি বলে, আমি যে কোন ভুল করিনি, সেটা আপনি খুব ভালো করেই জানেন কিন্তু আপনাকে আমার কথা শুনতে হবে। রোহিত তখন একটা মোমবাতি জ্বালায় আর সারা ঘরে পাউডার ছড়িয়ে দেয়। সেই পাউডারটাকে দুধে আলতা ভেবে ফুলকি ঘরে ঢুকবে আর মোমবাতিটা দিয়ে বরণের কাজ সারে রোহিত। রোহিত বলে, নাও এইবার তো ঘরে ঢুকবে।

ফুলকি এরপর পাউডারে পা দিয়ে ঘরে ঢোকে, রোহিত অবাক হয়ে যায় ফুলকির কান্ড দেখে। রোহিত তখন বলে, হয়েছে ? এবার ঘুমিয়ে পরো। ফুলকি তখন বলে, আমি কি ঘুমানোর জন্য এইভাবে সেজে এসেছি নাকি? স্যার আপনি কেন বোঝেন না বলুন তো? আজ তো দিদিভাইয়ের ফুলশয্যা,আজ আমাদেরও ফুলশয্যা হবে। তখন রোহিত বলে,আমাদের ফুলশয্যা হয়ে গেছে, আমাদের ফুলশয্যা আর হবে না, তোমার কি ভীমরতি হল? তুমি কি চাইছো আমি বুঝতে পারছি না।

রোহিত তখন বলে, বুঝতে পেরেছি তোমার পেট গরম হয়েছে? দাঁড়াও তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। ফুলকি বলে, আমি আইসক্রিম খাবো না, তখন রোহিত বলে,তাহলে ললিপপ নিয়ে আসছি। ফুলকি বলে, আইসক্রিম, ললিপপ আমি কিছুই খাবো না,আমি খাব চু’মু। এরপর ফুলকির জোরাজুরিতে রোহিত ফুলকিকে চু’মু খায়, কিন্তু ফুলকির সেটা পছন্দ হয় না,সে আর‌ও জোর করতে থাকলে রোহিত সত্যি সত্যি ফুলকির সাথে রোমান্স করা শুরু করে দেয়।

আরও পড়ুন: মেজ মার নজর এড়িয়ে কাছাকাছি অঙ্কিত আর জুনি! চিত্রাকে হাতেনাতে ধরে ফেলল কথা!

অন্যদিকে অংশুমান যখন পারমিতাকে ছুঁতে যাবে তখন অংশুমানের ছোঁয়ায় পারমিতার মনে হয় তথা ফিরে এসেছে, সে তথার নাম করে আর অংশুমান শুয়ে পড়ে। পারমিতা নিজের ভুল বুঝতে পেরে অংশুমানের কাছে ক্ষমা চায় কিন্তু অংশুমান বলে ক্ষমা চাওয়ার মত কিছু নেই, সে নিজের অতীতটা ভুলতে পারেনি আর এটা স্বাভাবিক বিষয়। তবে অংশুমান বলে, সে পারমিতাকে সময় দেবে,যাতে পারমিতা অতীতটা পুরোপুরি ভুলে যেতে পারে। ‌

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন