Bangla Serial

বিদায়ের আগেই হৈমন্তীর কুকীর্তির কথা জেনে গেল পারো! ধারাবাহিকের আগামী পর্বে মহা ধামাকা!

চলতি সময়ে জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো টিআরপি (TRP) তালিকায় অগ্রগণ্য, তার মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। জি বাংলার এই ধারাবাহিকটি প্রথম থেকেই নজর কেড়েছিল সকলের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের প্রতিটি চরিত্র। দিব্যানি মন্ডল (Devyani Mondal) ও অভিষেক বসু (Abhishek Bose) অনস্ক্রিন দুষ্টু, মিষ্টি রসায়ন মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা।

তবে বর্তমানে ধারাবাহিকে গল্প জমে উঠেছে পারমিতা ও অংশুকে নিয়ে। বড় জায়ের বিয়ের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুলকি। আর সেই কথা সুযোগ বুঝে জেঠুমণিকেও জানিয়ে দেয় সে। ফুলকির বুদ্ধি ও ভাবনা চিন্তা দেখে ভীষণ খুশি হন জেঠুমণি। শুরু হয় পারমিতা অংশুর বিয়ের আলোচনা। প্রথমে বিয়েতে মত না দিলেও পরে সকলের কথা শুনে বিয়েতে মত দিয়ে দেয় পারমিতা। কিন্তু সকলে রাজি হলেও বাধ সাধেন পারমিতার শাশুড়ি মা হৈমন্তী দেবী।

Phulki Today Episode Phulki Zee Bangla

তথার বউ অন্য কারুর হবে একথা একেবারেই মেনে নিতে রাজি নন তিনি। আর সেই কারণেই ভয়ংকর প্ল্যান করেন হৈমন্তী। প্ল্যান করে পারমিতাকে নিয়ে যান মন্দিরে। তারপর ঘুমের ওষুধ মেশানো জল তিনি খাইয়ে দেন পারমিতাকে। যা খেয়ে সংজ্ঞা হারায় পারমিতা। তারপরই পারমিতাকে রথের ঘরে বন্ধ করে রেখে আসেন হৈমন্তী। কিন্তু হৈমন্তীর এই চালাকি ধরে ফেলে ফুলকি। পালাতে গিয়ে ধরা পড়ে যায় হৈমন্তীর কাছের রিক্সাওয়ালা। আর তাকে চাপ দিয়েই রহস্যের উদঘাটন করে ফেলে ফুলকি, অংশু আর রোহিত।

কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?

যথাসময়ে পারমিতাকে উদ্ধার করে নিয়ে আসে সকলে। তারপরই শুরু হয় বিয়ের অনুষ্ঠান। কিন্তু দিদি কষ্ট পাবে ভেবে জেঠিমনির কুকীর্তির ব্যাপারে দিদিকে কিছুই জানায়নি ফুলকি। এদিকে বিয়ে ভাঙতে অংশুর বাড়ির লোকেদের খবর দেয় রিকি। কিন্তু তাতেও হয়নি লাভ। বাবার শত চেষ্টা করার পরও পারমিতাকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরেনি সে। রেগে গিয়ে অংশুকে মারতে ওঠেন তার বাবা। কিন্তু স্বামীর আগে ঢাল হয়ে এসে দাঁড়ায় পারো। এরপরই সম্পন্ন হয় বিয়ে। হয় বাসর রাতের অনুষ্ঠান।

কি দেখা যাবে ফুলকির আগামী পর্বে?

আরও পড়ুন: দূরত্ব তৈরি হল পারো আর ফুলকির মধ্যে! হঠাৎ করে কী এমন ঘটালো ফুলকি?

তবে এত সব কিছুর পরও মাকে দেখেনি পারমিতা। আর সেকথা ভেবেই চিন্তা হতে থাকে তার। ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে বিদায়বেলায় মাকে দেখার জন্য জেদ করতে থাকে পারমিতা। ফুলকি বারবার দিদিকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে জেঠিমা অসুস্থ কিন্তু ফুলকির কোন কথাই শুনতে নারাজ পারো। তখনই হঠাৎ বেরিয়ে আসেন জেঠিমা। হৈমন্তীকে দেখে চমকে যায় সকলে। তাহলে কি এবার সমস্ত সত্যিটা জেনে যাবে হৈমন্তী? ভেঙে যাবে শাশুড়ি বউমার সেই গভীর সম্পর্ক? জানা যাবে আসন্ন সময়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন