Bangla Serial

অবশেষে নতুন ধারাবাহিকে ফিরছে আদৃত! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়িকা!

জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠাই(mithai)। এই ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেন সৌমিতৃষা কুন্ডু এবং নায়ক চরিত্রে অভিনয় করেন আদৃত রায়(Adrit Roy)। অনেকেই জানেন যে আদৃত ছোট পর্দায় পা রাখার অনেক আগেই বড়পর্দায় কাজ করে ফেলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও দর্শক আজও তাকে মিঠাইয়ের উচ্ছে বাবু নামেই মনে রাখেন। ছোট পর্দার এই জনপ্রিয়তা মাথায় রেখেই কি তবে আবার‌ও ছোটপর্দায় ফিরছেন আদৃত?

হ্যাঁ ‌মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘ সময় তাকে নতুন কোন প্রজেক্টে দেখতে পাওয়া যায় নি তার কারণ SVF এর পাগল প্রেমীর কাজ শুরু করে ছিলেন আদৃত। গত এক বছরে এই ছবির কাজ প্রায় শেষ‌ও করে ফেলেছেন অভিনেতা কিন্তু শোনা যায় যে, কতকগুলো বিষয়ে প্রোডাকশনের সাথে তার মত বিরোধের জন্য এই ছবির কাজ এখন‌ও শেষ হয় নি। এর‌ই মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে আবারও মেগাতে ফিরছেন অভিনেতা।

image 1

তবে বাংলা নয়, এইবার হিন্দি মেগাতে দেখতে পাওয়া যাবে উচ্ছে বাবুকে! বাংলা ছেড়ে হিন্দি টেলিভিশনে যেমন সফল হয়েছেন ক্রুশল আহুজা,তেমনি সেই পথে অনুসরণ করেই এবার এগিয়ে যেতে চাইছেন আদৃত রায়। শোনা যাচ্ছে যে, একটি হিন্দি ধারাবাহিকের প্রোমোশ্যুটের জন্য অভিনেতা নাকি মুম্বাই পাড়ি দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকের প্রোমো শ্যুট সম্পন্ন করেই কলকাতায় ফেরেন আদৃত।

যে কারণে কর্তৃপক্ষের সাথে তার ঝামেলা হয় এমনটাও শোনা যাচ্ছে তবে এখন নাকি সেই সমস্ত ঝামেলা মিটে গেছে। সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তাই সব ঠিক থাকলে বাংলা নয়, এইবার হিন্দিতে দেখা যাবে আদৃতকে প্রোডাকশন তো এস ভি এফ! কিন্তু নায়িকা চরিত্রে কে থাকবেন? আদৃতের পাশে নায়িকা হিসেবে কাকে সিলেক্ট করল এস ভি এফ? মিঠাই আদৃত জুটিকে টেক্কা দেওয়ার মত সেই জুটি হবে তো?

আরো পড়ুন: পারমিতার অংশুর বিয়েতে ফের বিভ্রাট! বিয়ের রাতে ফিরে এল তথা!

অনেকেই মনে করছেন যে,এস ভি এফের খুব পছন্দের পাত্রী সন্দীপ্তা সেনকে এসভিএফ আদৃতের বিপরীতে রাখতে পারেন,দুজনকেই বেশ ভালো মানাবে। আবার অনুরাগের ছোঁয়া শেষ হয়ে গেলে স্বস্তিকাকেও আদৃতের পাশে বেশ ভালো মানাবে বলেই বলছেন অনেকেই। তবে এখন‌ও অবধি নায়িকার মুখ চূড়ান্ত হয় নি।

image
Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন