Bangla Serial

“আমি যে তোমারই কেন তা বোঝনা?”- অনির্বাণ নাকি শৌর্য, কার উদ্দেশ্যে গান গাইলো রাই?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের চ্যানেলগুলি ধারাবাহিক সম্প্রচারের ক্ষেত্রে বেশি মনোযোগী হয়ে উঠেছে। কারণ বর্তমান সমাজের বিশেষ করে গৃহিণীদের সময় কাটানোর প্রধান উপাদান হয়ে উঠেছে এই বাংলা মেগা সিরিয়াল। এই সিরিয়াল প্রদর্শনকারী চ্যানেলগুলির মধ্যে অন্যতম হচ্ছে স্টার জলসা এবং জি বাংলা। এই দুই চ্যানেলের মধ্যেই সব সময় চলতে থাকে হাড্ডা হাড্ডি লড়াই। সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠিঝোরা (MithiJhora)।

এই ধারাবাহিকে প্রধান নায়িকা হিসেবে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। ধারাবাহিকের প্রধান নায়ক হিসেবে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সুমন দে। এই ধারাবাহিকের নায়িকার নাম রাই। শুরুতে এই ধারাবাহিকে নায়ক হিসেবে দেখানো হয়েছিল শৌর্যকে। তার সাথেই প্রণয়ের সম্পর্ক ছিল নায়িকা রাইয়ের। কিন্তু তার বাবার মৃ’ত্যু সবকিছু এলোমেলো করে দেয়। সংসারের দায়িত্ব নিতে ভালোবাসার মানুষের সাথে নিজের বোনের বিয়ে দিতে বাধ্য হয় ধারাবাহিকের নায়িকা।

mithijhora

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই এরপর নতুন করে ভালবাসার বন্ধনে নিজেকে আবদ্ধ করে। আর তার সেই ভালোবাসার মানুষটা হয়ে ওঠে অনির্বাণ। কিন্তু অনির্বাণ কোনদিনও রাইকে সেই মর্যাদা দিতেই পারেনি যে মর্যাদা শৌর্য রাইকে দিয়েছে। ধারাবাহিকের নায়িকার প্রতি ছিটে ফোঁটাও বিশ্বাস নেই তার। সে কেবল সারাটাক্ষণ নায়িকাকে ভুল বুঝে গিয়েছে। যার ফলে বর্তমানে একে অপরের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে রাই আর অনির্বাণ।

তার জন্য গান গাইলো রাই?

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গান গাইছে রাই। সেখানেই জমেছে দর্শকদের ভিড়। কার জন্য গান গাইছে ধারাবাহিকের নায়িকা? তার বর্তমান স্বামী অনির্বাণ? নাকি তার প্রাক্তন প্রেম শৌর্য? যদিও দর্শকরা সম্পূর্ণভাবে মন থেকে এটাই চান যাতে রাই নিজের বাকি জীবনটা সুন্দর ভাবে কাটাক এবং সেটা সে তার প্রাক্তন প্রেমিক অর্থাৎ শৌর্যর সাথেই কাটাক। অনির্বাণের মতো নায়ক তারা আর চায় না।

আরও পড়ুন: কাটেনি জট! শেষ মুহূর্তে বেঁকে বসল পারমিতা! তবে কি রিকির সঙ্গেই বিয়ে হবে অংশুর?

এখন প্রশ্ন হচ্ছে গানটা কার জন্য গাইছিলেন অভিনেত্রী? আসলে বিষয়টা একটু অন্যরকম। আজকাল তারকারা ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস প্রভৃতির মাধ্যমে দর্শকদের সব সময় বিনোদন দিয়ে থাকেন। এমনই একটি রিয়েল ভিডিওতে গাছিলেন অভিনেত্রী। ভিডিওটিতে বড় মিষ্টি লাগছিল তাকে। তবে এই গান মনে মনে তিনি কাকে উদ্দেশ্য করে গিয়েছেন সেটা তিনি বলেননি। দর্শকদের কি মনে হয়, কার জন্য এই গান গাইলেন তিনি?

https://www.facebook.com/reel/498315293049044
Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন