EntertainmentBangla Serial

কাটেনি জট! শেষ মুহূর্তে বেঁকে বসল পারমিতা! তবে কি রিকির সঙ্গেই বিয়ে হবে অংশুর?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরু থেকেই ধারাবাহিকের মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দর্শকদের মন জয় করে নিয়েছেন ধারাবাহিকটির প্রতিটি চরিত্র। ফুলকি ও রোহিতের চরিত্রে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) ও দিব্যানি মন্ডল (Devyani Mondal)। তবে বর্তমানে ফুলকি ও রোহিত নয়, গল্পে নতুন মোড় নিয়ে এসেছে পারমিতা আর অংশু।

ধারাবাহিকে ইতোমধ্যেই দেখা গেছে ছেলের শোকে মানসিক ভারসাম্য হারিয়েছেন হৈমন্তী। শত চেষ্টা করেও তাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারেনি রায় চৌধুরী বাড়ির সদস্যরা। একইভাবে তথার অকাল প্রয়াণে পর নিজেকে কোনক্রমে সামলে ছিল পারমিতা। পরিবার এবং শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করেই ভালোবেসেছিল সে। কিন্তু পারমিতার একাকিত্বের জীবনের কথা ভেবেই পারমিতার বিয়ের কথা ভাবে ফুলকি। আর অংশু পারমিতাকে পছন্দ করে জানতে পেরে বেড়ে যায় ফুলকির তৎপরতা।

phulki will come back in story track after a long fight

প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায় পারমিতা। কিন্তু ছেলের বউয়ের বিয়েতে প্রথম থেকেই মত ছিল না হৈমন্তীর। শুরু করেন কূটনীগিরি। প্রথমে অংশুর বাড়িতে গিয়ে পারমিতার সম্পর্কে যা নয় তাই বলে দিয়ে আসেন হৈমন্তী। কিন্তু তাতে লাভ হয়নি বিশেষ। বাবা মাকে ছাড়াই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেয় অংশু। তারপরই শুরু হয় হৈমন্তীর ভয়ঙ্কর খেলা। পুজো দেওয়ার নাম করে পারমিতাকে মন্দিরে নিয়ে যান হৈমন্তী। জলের মধ্যে ঘুমের মিশিয়ে খাইয়ে দেন পারমিতাকে। এরপর নিজের পরিচিত রিক্সাওয়ালার সাহায্যে তাকে বন্ধ করে রাখেন রথের ঘরে।

তবে জেঠিমার কারসাজি ধরে ফেলে ফুলকি। অংশুর বুদ্ধিতে ধরা পড়ে সেই রিক্সাওয়ালা। ভয় পেয়ে সে অংশুর কাছে শিকার করে সবকিছু। তারপরই জেঠুমণিকে সবটা জানিয়ে দেয় রোহিত। হৈমন্তীকে পারমিতার ব্যাপারে জিজ্ঞাসা করেন জেঠুমণি। সকলে মিলে জিজ্ঞাসা করায় রেগে গিয়ে সব কিছু লণ্ডভণ্ড করে দেন হৈমন্তী। ভেঙে পড়েন মানসিকভাবে। তারপরই রথের ঘরের কথা মনে পড়ে ফুলকির। সকলে মিলে সেখানে গিয়ে উদ্ধার করে পারমিতাকে।

আরও পড়ুন: বিরাট ঘোষণা! জি বাংলায় ফিরছে হারিয়ে যাওয়া জনপ্রিয় নায়িকা!আসছে নতুন মেগা!

ফুলকির আজকের পর্বে কি দেখা যাবে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পারমিতাকে আনা হলেও প্রথমে জ্ঞান ফেরেনি পারমিতার। বেশ খানিকক্ষণ পর ফিরে আসে পারমিতার জ্ঞান। পারমিতার বিয়ে হয়ে যাবে এটা ভেবেই মানসিকভাবে আরও ভেঙে পড়েন জেঠিমনি। এদিকে জ্ঞান ফিরতেই অবাক হয়ে যায় পারমিতা। তার মনে পড়ে মন্দিরে জল খেয়েছিল সে। কিন্তু তারপর? কি হয়েছে তারপর? এই প্রশ্নই বারবার করতে থাকে পারমিতা। বাড়ির পরিস্থিতির কথা ভেবে পারমিতাকে যদিও কিছুই বলেনি ফুলকি। কিন্তু পারমিতা জানায় সমস্ত সত্যিটা না জেনে সে বিয়ে করবে না। তাহলে কি হবে না পারমিতা আর অংশুর বিয়ে? শেষমেশ কি তবে রিকির গলাতেই মালা দেবে অংশু? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন