Bangla Serial

ধরা পড়ে গেলেন ছোট কাকিমা! মধুবনীকে ফাঁ’সাতে গিয়ে লেজে গোবরে পচা ঠাম!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দর্শকদের মন জয় করে নিয়েছে ছোট্ট মিহি। খুদে অভিনেত্রী রাধিকার কর্মকারের (Radhika Karmakar) অভিনয় তাক লাগিয়েছে দর্শকদের। পাশাপাশি ঋক ও মধুবনীর ভূমিকাতেও দুর্দান্ত অভিনয় করছেন অভিনেতা সায়ন বসু (Sayan Bose) ও মোহনা মাইতি (Mohona Maiti)।

তবে বিয়ে হওয়ার পর থেকেই বদলে গেছে সেনগুপ্ত বাড়ি ছবি। সংসার সামলাতে গিয়ে মেয়েকে আগের মতো সময় দিতে পারছে না মধুবনী। আর সেই কারণেই অভিমান জন্মেছে মিহির মনে। রুমির উস্কানিতে বাড়ি ছেড়ে চলে যায় মিহি। মেয়ের চলে যাওয়ার পর ভীষণভাবে ভেঙে পড়েছিল মধুবনী। যদিও অবশেষে ক্যাফের কাছে মিহিকে খুঁজে পায় দুজনে। তারপরই ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে। যদিও বাড়িতে আসার পর মধুবনীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন কমলিনী।

Zee Bangla, New Serial, Ke Prothom Kache Esechi, Mohona Maity, জি বাংলা, বাংলা সিরিয়াল, মোহনা মাইতি, কে প্রথম কাছে এসেছি

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২৯ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 29 August)

তবে ম্যাডামের পরামর্শ নিয়ে কাজ করেনি মধুবনী। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মিহিকে এই পরিবারে রেখেই মানুষ করার সিদ্ধান্ত নেয় মধুবনী। তারপরই সে চলে যায় অষ্টমঙ্গলা করতে। এদিকে সারা ঘরে তন্ন তন্ন করে টাকা খুঁজতে থাকেন কমলিনী সেনগুপ্ত। কিন্তু শত খুঁজেও পাননি টাকা। আর ঠিক তখনই কমলিনীকে ফোন করেন এক গুন্ডা। সে জানায় সে বাইরে বেরিয়ে এসেছে কারণ তার হাতে টাকা নেই।

প্রথমে সেই ব্যক্তির ওপর ভীষণ রেগে যান কমলিনী। কিন্তু সেই ব্যক্তি ব্ল্যা’কমেইল করেন কমলিনীকে। তিনি বলেন টাকা না দিলে তিনি সবাইকে বলে দেবেন কমলিনীই তাকে গোডাউনে আগু’ন লাগাতে বলেছিল। লোকটির কথা শুনেই ভয় পেয়ে যায় কমলিনী। এদিকে বাড়ি পৌঁছে মধুবনী দেখে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মাসিমা। তার থেকেই মধুবনী জানতে পারে পাড়ার গু’ন্ডাদের ব্যাপারে। তারপরই তাদেরকে আচ্ছা করে ধ’মকি দিয়ে দেয় মধুবনী। এমনকি পাড়ার লোক যখন এসে মধুবনীকে দোষা’রোপ করে তখনও তাদের সামনেই পাড়ার মস্তা’নদের জ’ব্দ করে মধুবনী। যা দেখে বেজায় খুশি হয় মিহি।

মধুবনীকে জব্দ করতে নতুন ফ’ন্দি বের করলেন ছোট কাকিমা

এদিকে সুযোগ বুঝে মধুবনীর ঘরে নিজের হার রেখে দেন ছোট কাকি। এরপরই দেখা যায় সেনগুপ্ত বাড়িতে ঢুকতে একেবারে রাজি হয় মিহি। তখনই মিহির জন্য নতুন নতুন খেলনা নিয়ে আসে সকলে। নিজের হাতে নিমকি বানিয়ে নিয়ে আসে নিমকি ঠাম। যা দেখে বেজায় খুশি হয় মিহি। কিন্তু তখনই শুরু হয় ছোট কাকির নাটক। গয়না চু’রি যাওয়ার কথা বলে বাড়িতে পুলিশ ডাকেন ছোট কাকি। খোঁজা হয় মধুবনীর ঘর। কিন্তু ঘর থে

আরও পড়ুন: ছেলের শোকে পাগল হয়ে যাচ্ছেতাই করছে হৈমন্তী! পারমিতাকে বাঁচাতে পারবে ফুলকি?

কে পুলিশ পায়নি কিছুই যা দেখে একেবারে দিশাহারা হয়ে পড়েন কাকিমা। কিন্তু কোথায় গেল সেই হার? পচা ঠামের হার কি খুঁজে বের করতে পারবে মিহি? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন