Bangla Serial

ছেলের শোকে পাগল হয়ে যাচ্ছেতাই করছে হৈমন্তী! পারমিতাকে বাঁচাতে পারবে ফুলকি?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকরাও পর্দায় ভীষণ পছন্দ করেছেন অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) ও দিব্যানি মন্ডলের (Devyani Mondal) জুটি। রায় চৌধুরী পরিবারের গল্প মন ভরিয়ে দিয়েছেন সকলের। তবে বর্তমানে পারমিতাকে নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের কাহিনী। পারমিতার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)।

তবে বর্তমানে পারমিতা ও অংশুর বিয়ে নিয়েই জমজমাট ধারাবাহিক। একের পর এক নতুন নতুন চমক আসছে ধারাবাহিকে। এদিকে দেখা যাচ্ছে বউমার দ্বিতীয় বিয়ের কথা শুনে ভীষণ খুশি হয়েছেন জেঠুমনি। অন্যদিকে বউমার দ্বিতীয় বিয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না হৈমন্তী। আর সেই কারণেই একের পর এক ভয়ঙ্কর প্ল্যান করে চলেছেন পারমিতার শাশুড়ি মা। ছেলের শোকে মত্ত হয়ে গিয়েছেন তিনি। হারিয়েছেন দিক বিদিকের হিসাব। ছেলের পছন্দ করে আনা মেয়েকে অন্য কারুর জীবন সঙ্গিনী হতে দেখেই তাই রেগে গেছেন তিনি।

Phulki understand the truth

জেঠিমনির মনে হচ্ছে তার ছেলের অস্তিত্ব আস্তে আস্তে মুছে যাচ্ছে রায় চৌধুরী বাড়ির থেকে। তার ছেলেকে মনে রাখেনি কেউ। আর একথা ভেবেই যেন একপ্রকার উন্মাদের মতো করতে থাকেন হৈমন্তী। অংশুর বাড়িতে গিয়েও তার মা বাবার কাছে পারমিতার নামে যা নয় তাই বলে আসেন তিনি। যদিও তারপর অংশু নিজে এসেই পারমিতার সঙ্গে কথা বলে মিটমাট করে নেয় সবটা। আর সেটা দেখেই ফের নতুন ফন্দি আঁটেন তিনি। শুরু করেন নতুন নাটক। বিয়ের দিন সকালে গায়ে হলুদের সময় পারমিতাকে বরণ করে তিনি।

পারমিতাকে চোরাগলিতে লুকিয়ে রেখেছেন হৈমন্তী

ভালোবেসে পারমিতাকে নিয়ে যান মন্দিরে। তারপর সেখানেই জলের মতো ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন পারমিতাকে। যা খেয়েই সংজ্ঞা হারায় পারমিতা। তারপরই নিজের পরিচিত রিক্সাওয়ালার সাহায্যে বাড়ির পিছনের কানা গলির দিয়ে নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন পারমিতাকে যাতে পারমিতা আর অংশুর বিয়েটা না হয়। তবে এবারই দোষীকে ধরে ফেলে ফুলকি। জেঠিমনির পরিচিত রিক্সাওয়ালার সঙ্গে যোগাযোগ করে তারা। তারপর সেই ব্যক্তি যখন পালাতে যাচ্ছিল তখনই তাকে আটকে দেন অংশু। পুলিশের মার খেয়ে সব সত্যিটা স্বীকার করেন সেই রিক্সাওয়ালা।

আরও পড়ুন: ফিরে এল পারমিতা! কনের সাজে রিকিকে দেখে চমকে গেল অংশু!

ফুলকির আজকের পর্বে কী দেখা যাবে?

হাতে নেই সময়, বাড়ছে বিপদ। একথা বুঝতে পেরেই জেঠুমণিকে ফোন করে সবটা জানিয়ে দেয় রোহিত। হৈমন্তী পারমিতার সঙ্গে এরকম করতে পারে শুনে একপ্রকার ভেঙে পড়েন তিনি। তবে হারাননি মনের জোর। হৈমন্তীর দিকে একের পর এক প্রশ্নবা’ণ ছুঁড়ে দেন জেঠুমনি। প্রথমে যদিও সবটা স্বীকার করেননি হৈমন্তী। কিন্তু একটু চাপ সৃষ্টি করতেই সবটা স্বীকার করে নেন তিনি। তিনি জানান তিনি কিছুতেই বলবেন না পারমিতা কোথায় আছে। তথার বউকে অন্য কাউকে বিয়ে করতে দেবেন না তিনি। তারপরই বিয়ের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছুড়তে শুরু করেন জেঠিমনি। ভেঙে দেন বরণডালা। পারমিতাকে কি খুঁজে বের করতে পারবে ফুলকি? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন