জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। বেশ কয়েকবার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি। পর্দায় অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন তাক লাগিয়ে দিয়েছে সকলকে। তবে বর্তমানে পারমিতাকে নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। পারমিতার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জয় করে নিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)।
ইতিমধ্যেই পারমিতা ও অংশুর বিয়ে নিয়ে জমজমাট ফুলকির গল্প। ধারাবাহিকে দেখা গেছে পারমিতা আর অংশুর বিয়ে মেনে নিতে নারাজ জেঠিমনি। আর সেই কারণেই বৌমাকে কিডন্যাপ করার ফন্দি আঁটেন তিনি। শিব মন্দিরে নিয়ে গিয়ে পারমিতাকে জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন জেঠিমনি। আর তারপরই অজ্ঞান হয়ে যায় পারমিতা। নিজের রিক্সাওয়ালার সাহায্যে এরপর পারমিতাকে লুকিয়ে রাখেন তিনি।
ফুলকি আজকের পর্ব ২৮ আগষ্ট (Phulki Today Episode 28 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করেছেন জেঠিমনি। জেঠিমনির পরিস্থিতি দেখে পারমিতাকে খুঁজতে পেরিয়ে যায় সকলে। তবে ফুলকি অংশুকে জানায় পারমিতাকে শিবমন্দিরে জেঠিমনি নিয়ে গিয়েছিলেন তার পরিচিত এক রিক্সাওয়ালার রিক্সায়। তাহলে সেই রিক্সাওয়ালা কি কিছুই দেখেনি? ফুলকির কথা শুনেই সেই রিক্সাওয়ালার বাড়িতে চলে যায় রোহিত, ফুলকি আর অংশু।

পারমিতার ব্যাপারে শুরু করে জিজ্ঞাসাবাদ। তবে অংশুদের কিছুই বলেননি তিনি। এরপরই হতাশাগ্রস্থ হয়ে বাড়িতে ফিরে আসে সকলে। কাকুমনি বলেন জেঠুমনি বলেছেন ডিআইজিকে ফোন করবে। ডিআইজির নাম শুনেই চমকে ওঠেন হৈমন্তী। তিনি বলেন পুলিশকে ডাকা যাবে না। জেঠিমনির আচরণ দেখে সন্দেহ হয় ফুলকির। এরপরই রুদ্র বলে পারমিতা বিয়ে করবে না বলে পালিয়েছে।তবে রুদ্রকে থামিয়ে দিয়েই অংশু চলে যায় পারমিতার ঘরে।
আরো পড়ুন: পর্ণা-সৃজনের মিলনের পথে কাঁটা হয়ে দাঁড়ালো কৃষ্ণা! নিজের জীবনে ক’ঠিন সিদ্ধান্ত নিলো পর্ণা!
কনের সাজে কাকে দেখে চমকে গেল অংশু
সেখানে গিয়ে সে দেখে শাড়ি পরে তৈরি পারমিতা। পারমিতাকে ডাক দেয় অংশু। কিন্তু মেয়েটির মুখ দেখে সে বুঝতে পারে পারমিতা নয়, বউ বেশে পারমিতার ঘরে রয়েছে রিকি। এরপরই অংশুর সঙ্গে ঝগড়া শুরু হয় রিকির। তখনই চলে আসে ফুলকি। রেগে গিয়েই সে তাড়িয়ে দেয় রিকিকে। আর তখনই এক কনস্টেবল অংশুকে জানায় জেঠিমনির পরিচিত সেই রিক্সাওয়ালা পালাচ্ছে। তবে সেই ব্যক্তি পালানোর আগেই তাকে ধরে নেয় অংশু। অংশুর মার খেয়ে সব সত্যি বলে দেন তিনি। তবে বাড়ির পিছনদিকে পুরোনো রাস্তা দেখে আর রিস্ক নেয়নি তারা। সঙ্গে সঙ্গে জেঠুমনিকে ফোন করে সবটা বলে দেয় রোহিত। তাহলে কি এবার ধরা পড়বেন হৈমন্তী? জানা যাবে আসন্ন পর্বে।
