জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে পর্দায় অভিনেতা রুবেল দাস (Rubel Das) এবং পল্লবীর শর্মার (Pallavi Sharma) জুটি মন জয় করে নিয়েছে সকলের। তবে প্রথম থেকেই পর্ণা সৃজনের ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষ্ণা। যতবার সৃজন পর্ণা একে অপরের কাছে এসেছে তাদের মাঝে দুরত্ব তৈরি করার চেষ্টা করেছে কৃষ্ণা।

তবে বউমা এত কিছু করার পরও গলেনি শাশুড়ির মন। পর্ণাকে একসময় সৃজনের সঙ্গে মেনে নিতে পারেনি কৃষ্ণা। বরং সুইটি শত ভুল করার পরও সুইটিকেই এগিয়ে দিয়েছে সৃজনের দিকে। তবে সুইটিকে কখনও পাত্তা দেয়নি সৃজন। পর্ণার স্মৃতি হারিয়ে যাওয়ার পরও পর্ণার প্রতি সৃজনের ভালোবাসা একটুও কমেনি। বরং এই পরিস্থিতিতে পর্ণার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সৃজন।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৮ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 28 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে সম্পন্ন গিয়েছে জেঠু জেঠির বিবাহ বার্ষিকী। তারপরই জেঠু জেঠিকে ঘরে পাঠিয়ে দেয় সকলকে। ফুলসজ্জার রাতে জেঠিকে একটা সুন্দর শাড়ি উপহার দেন জেঠু। তারপরই তিনি জেঠিকে বলেন তিনি যা চাইবেন জেঠিকে তাই দিতে হবে। তখন জেঠু বলেন জেঠিকে বলতে হবে পতি পরমেশ্বর। জেঠুর কথা শুনেই চমকে যান জেঠি।
আরো পড়ুন: অংশুর সঙ্গে বিয়ের পিঁড়িতে কনের সাজে এটা কে? হৈমন্তীর পর্দা ফাঁ*স করলো ফুলকি!
তবে অনেক কষ্ট জেঠুর বলা কথা বলেন জেঠি। জেঠির কথা শুনে মনে মনে জেঠু ভাবেন তিনিই এই সম্পর্কে বড় ছিলেন আর তিনিই বড় থাকবেন। এদিকে পর্ণার প্রশংসা করতে শুরু করে সৃজন। সে পর্ণাকে বলে আজ যা হয়েছে সবটাই পর্ণার দৌলতে। যদিও সৃজনের কথা নাকচ করে পর্ণা বলে এইসব কিছু সম্ভব হয়েছে সবার সাহায্যে। তবে মনে মনে পর্ণা ভাবে তাকে সৃজনের থেকে দূরে থাকতে হবে। এরপরই শুরু হয় বৃষ্টি।
সৃজন পর্ণার রোমান্সে বেগ্রা দিল কৃষ্ণা
বৃষ্টি দেখে জানালা পাশে দাঁড়িয়ে পড়ে পর্ণা। তখনই পর্ণার কাছে যাওয়ার চেষ্টা করে সৃজন। কিন্তু সেই মুহূর্তেই বাবাকে খুঁজতে চলে আসেন বাবুর মা থুড়ি কৃষ্ণা। কিন্তু পর্ণা আর সৃজনকে কাছাকাছি দেখেই চলে যায় তিনি। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেন সৃজন আর পর্ণা যেন আলাদা হয়ে যায়। এমনকি সুইটিকেও রেগে গিয়ে হাজার কথা শুনিয়ে দেন কৃষ্ণা। এদিকে কৃষ্ণার কন্ঠস্বর শুনে হুশ ফেরে পর্ণা। সৃজনের কথা না শুনেই সৃজনকে ঘর থেকে বের করে দেয় সে। তাহলে কি এবার আলাদা হয়ে যাবে পর্ণা আর সৃজন নাকি আসবে আরও কাছাকাছি জানা যাবে আসন্ন পর্বে।
