চলতি সপ্তাহের বেঙ্গল টপার জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) জুটি। দিনে দিনে আরও উন্নত হচ্ছে ফুলকি রোহিতের সম্পর্ক। বিশেষত শালিনীর মুখোশ খুলে যাওয়ার পর থেকেই ফুলকিকে বিশ্বাস করে আরও কাছে টেনে নিয়েছে রোহিত। তবে ফুলকি রোহিত তাছাড়াও ধারাবাহিকটিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)।
শালিনীর চলে যাওয়ার পর থেকেই ধারাবাহিকের গল্পে এসেছে নতুন চমক। পারমিতার সঙ্গে অংশুমানের সম্পর্ক জোড়া লাগাতে তৎপর ফুলকি। আর তার জন্যই একের পর এক কান্ড করে চলেছে সে। অংশু আর পারমিতাকে নিয়ে যায় সোমা আর চিরিজিতের পার্টিতে। তারপরই সেখান থেকে চলে আসে রোহিত ফুলকি। কিন্তু বৃষ্টির কারণে একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেয় পারমিতার আর অংশুর। আর সেখানেই নেমে আসে বিপদ। ছাদ ভেঙে পড়ে অংশুর ওপর।

তড়িঘড়ি অংশুকে নিয়ে হাসপাতালে চোটে সকলে। যদিও চিকিৎসায় সাড়া দেয় অংশু। পারমিতাও রান্না করে নিয়ে আসে অংশুর জন্য। এরকম পরিস্থিতি দেখে জেঠুমণিকে সবটা জানিয়ে দেয় ফুলকি। ফুলকির স্বচ্ছ, খোলা চিন্তাধারা দেখে ভীষণ খুশি হন জেঠুমণি। রাজি হয়ে যায় ফুলকির কথা। সন্ধ্যাবেলায় অংশুকে রায় চৌধুরী বাড়িতে নিয়ে আসে রোহিত। জেঠুমণির কথা শুনে ভীষণ খুশি হয় অংশু। তবে বিয়েতে রাজি হয়নি পারমিতা। ঘরে গিয়ে তথাগতর ছবি নিয়ে কান্নাকাটি করতে থাকে সে।
বউমার বিয়ে দিতে রাজি নন হৈমন্তী
এদিকে বউমার বিয়ের কথা শুনেই অগ্নিশর্মা হয়ে ওঠেন হৈমন্তী। রেগে গিয়ে পারমিতাকে যা নয়, তাই বলে অপমান করেন তিনি। এমনকি জেঠুমণিকেও স্পষ্ট জানিয়ে দেন তার ছেলে তথার বউ এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তবে জেঠিমনির কথায় কর্ণপাত না করেই ফুলকি পারমিতাকে জিজ্ঞাসা করে সে কি দেখতে পাচ্ছে। পারমিতা জানায় তথা তাকে সব ভালো হলে। এরপরই দুটো আঙুলের মধ্যে একটি পারমিতাকে ধরতে বলে ফুলকি। পারমিতা একটি আঙুল ধরতেই ফুলকি বলে মা কালী চান দিদির বিয়ে হোক।
কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?
আরও পড়ুন: বউমাকে সুখে দেখতে নারাজ কূটনী শাশুড়ি হৈমন্তী! বিয়ে ভাঙতে অংশুর মা-বাবার মগজ ধোলাই করলেন তিনি!
ফুলকির কথা শুনে আর কোন কথা বলেনি পারমিতা। এরপরই জেঠুমণি গিয়ে সুখবর দিয়ে দেয় লাবু। কাকুমনিকে আর পারমিতাকে নিয়ে অংশুর বাড়ি যাওয়ার কথা বলেন জেঠুমণি। তবে তাদের পৌঁছানোর আগেই অংশুর মা বাবার বাড়ি চলে যান হৈমন্তী। অংশুর মা বাবার কাছে পারমিতার নামে যা নয় তাই বলে আসেন তিনি। এরপরই সেখানে চলে যায় ফুলকিরা। পারমিতাকে দেখে কাকুমনি আর রায় চৌধুরী বাড়ির সবাইকে খুব খারাপ ভাবে অপমান করে অংশুর বাবা। যা শুনে অংশুর বাড়ি থেকে বেরিয়ে যায় পারমিতা। তাহলে কি সত্যিই ভেঙে যাবে পারমিতা আর অংশুর বিয়ে? জানা যাবে আসন্ন পর্বে।
