Bangla Serial

আড়াল থেকে রুদ্রর কথা শুনে চমকে উঠলো হৈমন্তী! কী এমন বললো রুদ্র?

জি বাংলার (Zee Bangla) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ফুলকি (Phulki)। এই ধারাবাহিকে (serial) দেখা যায় যে রোহিত ও ফুলকি অবশেষে পারমিতা ও অংশুমানের বিয়ের (Marriage) ব্যাপারে বাড়ির সবাইকে রাজি করিয়ে ফেলে আর সকলে মিলে ঠিক করে যে, অংশুমানের বাবার সাথে গিয়ে কথা বলবেন এই বিয়ের ব্যাপারে। সেই কারণেই অংশুমানের বাড়ির উদ্দেশ্যে র‌ওনা দেন তারা।

ফুলকি আজকের পর্ব, ২৩ আগস্ট, Phulki, 23 August today episode

ফুলকি ধারাবাহিকে দেখা যায় যে, অংশুমান এবং পারমিতার বিয়ের ব্যাপারে কথা বলতে সবাই অংশুর বাড়িতে যাচ্ছে। পথে অংশু পারমিতাকে টেক কেয়ার করলে ফুলকি তার স্যারকে বলে, স্যার আপনিও তো আমাকে এভাবে টেক কেয়ার করতে পারেন! দিদি দাদা একে অপরকে কত ভালোবাসে! আবার অংশু পারমিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অংশুমানের লেগপুল করে রোহিত। এই নিয়ে হাসি মজা হতে থাকে।

Rohit and Phulki went to Bhagwanpur

অন্যদিকে মাস্টারমশাইয়ের স্ত্রী হৈমন্তী অংশুমানেরা পৌঁছানোর আগেই তাদের বাড়িতে পৌঁছে যায় এবং নিজের পরিচয় দিয়ে বলেন, আপনাদের ছেলে বিয়ে করতে চলেছে আর যাকে বিয়ে করতে চলেছে, সে আমার ছেলের বউ ছিল। ‌ ওর কপালে বৈধব্য যোগ আছে। আমার ছেলে তো চলে গেছে আমি চাইনা অন্য কার‌ও সাথে এই একই ঘটনা হোক। আমার যেটা বলার ছিল, আমি সেটা বললাম। এবার আপনারা ঠিক করুন কী করবেন। এই কথা শুনে অংশুমানের বাবা অত্যন্ত রেগে যান। অংশুমানের মা তাকে শান্ত করবার চেষ্টা করেন এবং বোঝাতে থাকে, তুমি এরকম করো না। আগে অংশুকে আসতে দাও। ও এসে বলুক, তারপর যা হয় কর। কিন্তু হৈমন্তীর কথা শুনে রীতিমতো রেগে গিয়েছেন অংশুমানের বাবা।

এরপর অংশুমান তার বাড়িতে রোহিতের পরিবার শুদ্ধ সকলকে নিয়ে এলে অংশুমান যখন আলাপ করাতে যাবে তখনই অংশুমানের বাবা সকলকে অপমান করেন আর বলেন, তুমি আমার ছেলে, তুমি কোথায় বিয়ে করবে সেটা আমি ঠিক করব আর আপনারা নিজেদের ঘাড় থেকে নিজেদের বাড়ির বৌমাকে নামাতে চাইছেন? অংশুমান অনেক বোঝানোর চেষ্টা করলেও যখন তার বাবা কিছুই বুঝতে চান না, তখন পারমিতা রোহিতকে বলে, ভাই এখান থেকে চলো। এরপর সবাই মিলে সেখান থেকে চলে যায়। অংশুমান তার বাবাকে বলে তুমি এটা কী করলে? আমি কার সাথে থাকবো , কাকে বিয়ে করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি পারো ছাড়া আর কাউকে বিয়ে করব না।

আরও পড়ুন: রুদ্র নয়, এবার ফুলকির খলনায়িকা হলেন হৈমন্তী! বউমার বিয়ে ভাঙতে নোং’রামি করলেন তিনি!

অন্যদিকে দেখা যায় যে, রিকি মন খারাপ করে বসে আছে রুদ্রর সাথে পারমিতার বিয়ে হবে ভেবে। তখন রুদ্র এসে বলে, তুই অংশুকে ভুলে যা। ও একটা ফালতু ছেলে। মাস্টার মশায় আর যাই করুক এই একটা সিদ্ধান্ত ঠিক নিয়েছে পারমিতার সাথেই অংশুমানের বিয়ে হয়ে যাওয়া উচিত-এই কথা শুনে চমকে ওঠে হৈমন্তী আর বলেন আমার সমস্ত সিদ্ধান্তে সব সময় পাশে ছিল রুদ্র আর সেই রুদ্র‌ও আজ এই বিয়েটা মেনে নিচ্ছে, সেও আমার পাশে থাকল না। এরপর হৈমন্তী মনে মনে বলতে থাকে,তবে যে যাই করুক তুই চিন্তা করিস না তথা, আমি তোর বউকে অন্য কারোর বউ হতে দেব না। এই বলে পাগলামো করতে থাকে হৈমন্তী। অন্যদিকে ফুলকি ভাবে যা কিছু ঘটছে তা এমনি এমনি ঘটার কথা নয়, নিশ্চয়ই কেউ ভাঙছি দিয়েছে‌।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন