জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক অমর সঙ্গী (Amor Songi)। সম্প্রতি জি বাংলার পর্দায় দুপুরের স্লটে শুরু হয়েছে এই মেগা সিরিয়ালটি। তবে শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে সকলের। ইতিমধ্যেই দর্শকরা ভীষণ পছন্দ করেছেন রাজ ও শ্রীর রসায়ন। পর্দায় অভিনেতা নীল ভট্টাচার্যের (Neel Bhattacharjee) সঙ্গে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly) রসায়ন একেবারে জমে ক্ষীর। শ্রীকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছে রাজ। তবে এখনও শ্রীর মনে কড়া নাড়েনি ভালোবাসার বরং একের পর পারিবারিক সমস্যার জড়িয়ে পড়ছে সে।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে রনির সঙ্গে একসময় শ্রীর বিয়ে ঠিক করেছিল রনির দিদি তথা শ্রীর বৌদি। কিন্তু সেই বিয়ে ভেঙে যায় নানা কারণে। যদিও বাস্তবে একেবারে ভালো ছেলে নয়, এই রনি। যদিও সেই বিষয়ে কিছুই জানে না শ্রীর পরিবার। এরপরই দেখা যায় শ্রীর দাদাকে রনির বিয়ের কথা জানান শ্রীর বৌদি। এদিকে শো রুমে এসে ধুন্ধুমা’র কান্ড বাঁধিয়ে দেন রাজের মা। যদিও পরিস্থিতি সামলে দেয় রাজ।
অমর সঙ্গী আজকের পর্ব ২১ আগষ্ট (Amor Songi Today Episode 21 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সহকর্মী উর্মিকে রনির গাড়ি থেকে ধাক্কা মেরে পরে যেতে দেখে নেয় শ্রী। এরপরই সে উর্মিকে নিয়ে আসে নিজের বাড়িতে। ঘটনাচক্রে সেইদিনই বিয়ের নিমন্ত্রণ করতে শ্রীর বাড়িতে চলে আসে রনির মা আর রনি। উর্মিকে দেখেই সবটা বুঝে যায় সে। উর্মি শ্রীকে রনির ছবি দেখানোর আগেই উর্মিকে ফোন করে রনি। তারপর জানায় সে ভুল করেছে। উর্মির কাছে ক্ষমা চেয়ে তার মায়ের সঙ্গে দেখা করার কথা বলে রনি। সঙ্গে এও বলেন যে উর্মি যেন তার ছবি কাউকে না দেখায়।
রনির কথা শুনেই সব ভুলে রনিকে ক্ষমা করে দেয় উর্মি। কিন্তু শ্রী বেশ ভালোই বুঝতে পারে সবটা ঠিক নেই। কোন না কোন সমস্যা আছে। এরপরই শ্রীকে রনির ছবি না দেখিয়েই বেরিয়ে যায় উর্মি। এদিকে ঘর থেকে বেরিয়ে শ্রী জানতে পারে বাড়িতে এসেছিল রনি ও তার মা। রনির মা জানিয়েছেন শ্রীকে তিনি পাঁচ ভরি সোনার গয়না দেবেন। সঙ্গে শ্রী এবং তার পরিবারকে খোটা গেছেন টাকার। মেয়ের নামে দুর্নাম শুনেই রেগে যান শ্রীর মা। নিজের সমস্ত গয়না বের করে রনির বিয়েতে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: জেঠুমণির কথায় বিয়ের পিঁড়িতে বসছে অংশু ও পারমিতা! বিয়েটা কি ভেঙে দেবে হৈমন্তী?
রাজকে দেখে চমকে গেল শ্রী
প্রথমে মাকে শ্রী বাধা দিলেন তারপরই সে বৌদিকে জিজ্ঞাসা করে আদৌ তার বিয়েতে পাঁচ ভরি সোনার গয়না তার বাড়ির লোক দেবে কিনা। শ্রীর কথা শুনে সম্মতি জানায় শ্রীর বৌদি। শ্রী তারপর মাকে বলে গয়না দিতে কিন্তু তার বিয়েতে বৌদির বাড়ি থেকে যে গয়না আসবে সে সেটা তার মাকে দেবে। মেয়ের কথা শুনে খুশি হন তিনি। পরেরদিন বৃষ্টির কারণে অফিস যাওয়ার সময় রাস্তায় বন্ধ হয়ে যায় শ্রীর গাড়ি। বাধ্য হয়েই রাজের গ্যারেজ যায় শ্রী। সেখানে রাজকে দেখে একটু চমকে গেলেও তারপর সে ভাবে রাজ হয়ত এই গ্যারেজের মালিক। এবার কী রাজের সত্যিটা জেনে যাবে শ্রী? জানতে হলে দেখতে থাকুন অমর সঙ্গী।
