Bangla Serial

জেঠুমণির কথায় বিয়ের পিঁড়িতে বসছে অংশু ও পারমিতা! বিয়েটা কি ভেঙে দেবে হৈমন্তী?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) ও অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। পাশাপাশি মিঠাই ধারাবাহিকের মতোই এই ধারাবাহিকটিতেও দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। পারমিতার চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

ইতিমধ্যেই শালিনীর পাট চুকতেই এবার পারমিতা ও অংশুর বিয়ের দেওয়ার ফন্দি এঁটেছে ফুলকি। সুযোগও এসে যায় সঙ্গে সঙ্গেই। পারমিতা ও অংশুর কলেজের বন্ধু সোমা এবং চিরঞ্জিতের বিবাহ বার্ষিকীতে পারমিতা ও অংশুকেও নিমন্ত্রণ করে তারা। তবে পরিমিতাদের সঙ্গে যাওয়ার জেদ ধরে ফুলকি আর রোহিত। সেখানে পৌঁছে একসঙ্গে নাচ করে পারমিতা আর অংশু। তারপরই একটি নতুন ফন্দি আঁটে রোহিত। পারমিতার আর অংশুকে সেখানে রেখে চলে আসে দুজনে।

যেমন কথা তেমন কাজ। একটি গাড়ি করে বেরিয়ে যায় ফুলকি আর রোহিত। কিন্তু তারই মাঝে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভেজার জন্য বেরিয়ে গাড়ি থেকে নেমে যায় ফুলকি। আর তার পিছন পিছন যায় ফুলকি আর রোহিত। একসঙ্গে গান গেয়ে, নেচে একে অপরের সান্নিধ্য উপভোগ করতে থাকে দুজনে। ফুলকিকে ভালবেসে কাছে টেনে নেয় রোহিত। তবে এদিকে ঘটে আরেক সমস্যা। বৃষ্টির মধ্যেই পারমিতাকে নিয়ে বেরিয়ে যায় অংশু। কিন্তু প্রবল বর্ষণের কারণে খানিকটা গিয়েই আটকে যায় অংশু ও পারমিতার গাড়ি। বাধ্য হয়েই পারমিতা অংশুকে বলে একটি পোড়ো আশ্রয় নিতে।

হাসপাতালে ভর্তি হয় অংশু

এরপরই অংশুকে আর সেখানেই অংশুকে পারমিতা বলে অংশুর বিয়ে করা উচিৎ। পারমিতার কথা শুনেই চমকে যায় অংশু। সে পারমিতাকে বলতে থাকে কিভাবে এই ধরনের কথা অংশুকে বলল সে। এইদিকে পারমিতাও ভাবতে থাকে কেন সে রিকির নামটা অংশুকে বলতে পারছে না। কিন্তু হঠাৎই করিবর্গা ভেঙে পড়ে পারমিতার ওপর। তবে সেটাকে আটকে দেয় অংশু। পরিস্থিতি বেগতিক দেখে বাইরে গিয়ে রোহিতকে ফোন করে পারমিতা। কিন্তু ঘরে এসেই সে দেখে অংশুর ওপর ভেঙে পড়েছে বাড়ির ছাদ। সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে আছে অংশু। তখনই সেখানে চলে আসে রোহিত আর ফুলকি। অংশুকে নিয়ে যাওয়ার হয় হাসপাতালে। এদিকে খবর দেওয়া হয় রায় চৌধুরী বাড়িতেও। চলে আসেন জেঠুমণি, তমাল, পিয়াল, ধানু ও লেবু।

আরও পড়ুন: ইন্দ্র কুমারের খেলা শেষ! দোষীকে শা’স্তি দিতে এবার পর্ণার পাশে দাঁড়াল অনিকেতের বোন রোহিণী!

পারমিতা আর অংশু বিয়েতে রাজি হয়ে গেলেন জেঠুমণি

ডাক্তার এসে জানায় অংশুর পরিস্থিতি বিশেষভালো নয়। আর সেই কথা শুনেই সংজ্ঞা হারায় পারমিতা। তাকেও ভর্তি করা হয় হাসপাতালে। তখনই জেঠুমণিকে ফুলকি বলে অংশু ও পারমিতার বিয়ের কথা। সবটা শুনেই ফুমকিকে সাবাসী দেন জেঠুমণি। তিনি রাজি হয়ে যায় এই বিয়েতে। এরপরই অংশুকে সন্ধ্যেবেলায় রায় চৌধুরী বাড়িতে এসে বলেন রোহিত। জেঠুমণি জানান তিনি সবার সামনে কথাটা বলবেন। যদিও হৈমন্তী যে রাজি হবেন না সেকথা বেশ ভালোই বুঝতে পেরে যান জেঠুমণি। এরপরই হাসপাতাল থেকে চুরি দিয়ে দেয় অংশুকে। বিকেল হতেই চলে আসে অংশু। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসবে অংশু আর পারমিতা?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন