Bangla Serial

স্রোতের সঙ্গে বিয়ে হচ্ছে অন্য ছেলের! এবার কি করবে সার্থক?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দর্শকরা ভীষণ পছন্দ করেছেন এই ধারাবাহিকটি। রাই, নীলু আর স্রোতের জীবনের ওঠা পড়ার কাহিনী মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের। তবে বর্তমানে তিন বোনের জীবনেই এসেছে তাদের নায়ক। পর্দায় আরাত্রিকা মাইতি (Aratrika Maity) ও সুমন দের (Suman Dey) দুর্দান্ত রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।

তবে শুধু রাই অনির্বাণ নয়, পর্দায় স্রোত ও সার্থকের জুটিও মন কেড়েছে ধারাবাহিক প্রেমী বাঙালি গৃহিণীদের। পর্দায় অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী ও মৈনাক ঢলের টক, ঝাল, মিষ্টি রসায়ন বর্তমানে ভীষণ পছন্দ করছেন দর্শকরা। শুরুর থেকেই স্রোতের কলেজে শিক্ষক হয়ে আসে সার্থক। আর সার্থকের আসার পর থেকেই তার সঙ্গে নানান কারণে ঝ’গড়া,অশা’ন্তিতে জড়িয়ে পড়ত স্রোত। শুরু হয় মন ক’ষাকষি।

তবে অনুষ্ঠানে সার্থক আর স্রোতের ঝ’গড়া দেখেই সার্থকের স্ত্রী হিসেবে স্রোতকে পছন্দ করে নেন সার্থকের বাবা। যদিও সেইসময় সার্থক আর তার বাবার মধ্যে ছিল বেজায় দূরত্ব। মায়ের মৃ’ত্যুর কারণ স্বরূপ বাবাকেই দায় করতে সার্থক আর সেই কারণেই সে কথা বলত না বাবার সঙ্গে। কিন্তু বাবা আর ছেলের সম্পর্ক ঠিক করতে এগিয়ে আসে স্রোত। সার্থকে কোনক্রমে বুঝিয়ে ঠিক করে তাদের সম্পর্ক। তবে বাবা ছেলের সম্পর্ক ঠিক হলেও স্রোতের সঙ্গে সার্থকের সম্পর্কে আসেনি পরিবর্তন।

সার্থককে ভালোবেসে ফেলেছে স্রোত

তবে সেইটা সম্পূর্ণভাবে মুখে। কারণ মনে মনে কিন একে অপরের প্রতি খানিকটা হলেও দুর্বল হয়েছে দুজনে আর সেটা বারবার স্পষ্ট হয়েছে দর্শকদের সামনে। ক্যাম্পে গিয়ে স্রোতের যখন জ্বর এসেছিল তখন সারারাত জেগে স্রোতের সেবা করেছিল সার্থক। এমনকি রাইয়ের মৃ’ত্যুর খবর শুনেই দিশাহারা হয়ে পড়েছিল সে। অপরদিকে বেশ কয়েকদিন আগেও একটি পর্বে দেখা গেছে খাতার পাতায় সার্থকের নাম লিখেছে স্রোত। এমনকি সার্থক স্যার থেকে বদলে তার মুখে এসেছে সার্থক।

আরও পড়ুন: রায় চৌধুরী বাড়িতে বাজল বিয়ের সানাই! অংশু পারমিতার বিয়ে দিচ্ছে ফুলকি!

স্রোতকে ভালোবেসে ফেলেছে সার্থক

তবে একদিকে নয়, অনুভূতি জেগেছে সার্থকের মনেও। ধারাবাহিকে আজকের পর্বেই দেখা গেছে যাবে স্রোতকে দেখে একমুহূর্তেই জন্য যেন থমকে গিয়েছিল সে। এমনকি ঘরে বসে বসেও স্রোতের কথাই ভাবতে থাকে সার্থক। ঝগড়া করে হলেও স্রোতের সঙ্গে কাটানো মুহূর্ত বারবার মনে পড়তে থাকে তার। নিজেও সে বুঝতে পারে স্রোতের প্রতি অনুভূতি জন্মেছে তার মনে। এরপরই নিজেকে শান্ত করে সে চলে যায় খেতে। কিন্তু নিচে গিয়েই সে জানতে পারে বাবার তার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ের ঠিক করছে স্রোতের। যা শুনেই রীতিমতো চমকে যায় সার্থক। তাহলে কি এবার সে স্রোতকে জানবে ভালোবাসার কথা? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন