Bangla Serial

জমে গেল খেলা, বিপাকে পড়ে রুদ্রর নাম ফাঁ’স করল শালিনী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকগুলো মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকগুলোর জনপ্রিয়তা। পর্দায় দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) জুটি। পাশাপাশি খল চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)। তবে বর্তমানে শালিনীর কারণে তোলপাড় ফুলকির জীবন।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শালিনীর চালাকি ধরে ফেলেছে ফুলকি। শালিনী যে আদৌ সবটাই নাটক করছে সেকথা বুঝতে একেবারেই দেরি হয়নি ফুলকির। আর সেই কারণেই শালিনীকে হাতেনাতে ধরা জন্যই কলকাতা থেকে অন্য ডাক্তার নিয়ে আসার ব্যবস্থা করে ফুলকি। কিন্তু ফুলকির পরিকল্পনা বুঝতে পেরেই নতুন খেলা শুরু করে শালিনী। ডাক্তারের দিয়ে যাওয়ার ওষুধ ফুলকির ভিটামিনের ওষুধের সঙ্গে বদলে দেয় শালিনী। যা খেতে অসুস্থ হতে শুরু করে ফুলকি।

নানা সমস্যার দেখা যায় ফুলকির মধ্যে। কিন্তু বক্সিং ম্যাচে গিয়েই শালিনীকে দেখে ফেলে ফুলকি দাস থুড়ি রায় চৌধুরী। তারপরই সবটা স্পষ্ট বুঝে যায় ফুলকি। সেই দিনই ওষুধের কারসাজিও ধরে ফেলে ফুলকি। ওষুধের রহস্যভেদ করার পরই ফুলকি সিদ্ধান্ত নেয় এবার সে শালিনীর খেলা শেষ করবে। এরপরই শুরু হয় নাটক। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করে ফুলকি। আর সেই সুযোগেই ঝাটা দিয়ে দু’চার ঘা বসিয়ে দেয় শালিনীকে। এরপরই ফুলকির জন্য শালিনীর ডাক্তারকেই খবর দেয় রুদ্র।

শালিনীর খেলা শেষ করতে মোক্ষম চাল দিল ফুলকি

তিনি এসে আবার ভুল ওষুধ খাওয়ার চেষ্টা করে ফুলকিকে। কিন্তু না ডাক্তারের সামনে ওষুধটা মুখে নিলেও পরক্ষণেই ওষুধটা ফেলে দেয় ফুলকি। কিন্তু ফুলকির এই পরিস্থিতি দেখে ভেঙে পরে রোহিত। তাই বাধ্য হয়েই রোহিতকে সবটা জানিয়ে দেয় ফুলকি। তারপরই শুরু হয় শালিনীর পর্দাফাঁস পর্ব। পরেরদিন সকাল হতেই ঈশিতাকে দেখে বাসনপত্র ছুড়তে থাকে ফুলকি। ঈশিতাকে তারা করে ডান্ডা নিয়ে। আর তখনই রোহিত বলে এবার ফুলকিকে মানসিক হাসপাতালে পাঠাতেই হবে। এদিকে রোহিত এসে শালিনীকে আরও রাগিয়ে চলে যায়। তারপরই ফুলকির সঙ্গে দেখা করতে চলে আসে শালিনী।

ফুলকির আজকের পর্বে কি দেখা যাবে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ফুলকির ঘরে লুকিয়ে আছে রোহিত। লুকিয়ে লুকিয়ে শালিনীর সমস্ত কথাবার্তা রেকর্ড করছে সে। এদিকে শালিনী চলে আসে ফুলকির সঙ্গে কথা বলতে। একে একে নিজের সমস্ত দোষ শিকার করে নেয় শালিনী। সঙ্গে সে এও বলতে থাকে কেন সে এইধরনের জঘন্য কাজ করল। এদিকে শালিনীর সমস্ত কথা যথারীতি ফোন রেকর্ড করে নেয় রোহিত। পরেরদিন সকালেই ফুলকিকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসে ডাক্তারের লোকজন। তাহলে কি এবার শালিনীর খেলা শেষ করতে পারবে ফুলকি? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন