Bangla Serial

ধরা পড়ল শালিনী! শালিনীর পর্দাফাঁস করে এক হল রোহিত-ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় রোহিত এবং ফুলকির ভূমিকায় অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) দুর্দান্ত অভিনয় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বর্তমানে শালিনীর কারণে বিরাট চমক এসেছে ধারাবাহিকে। ফুলকিকে শেষ করে দেওয়ার জন্য এবার মোক্ষম চাল দিয়েছে শালিনী।

ধারাবাহিকে সম্প্রতি দেখা গেছে ওষুধের মধ্যে যে হেরফের করা হয়েছে সেটা ঘরের মেঝেতে পড়ে থাকা ওষুধ দেখেই বুঝে যায় ফুলকি। তারপরই শালিনীর ওষুধ দেখে সবটাই পরিষ্কার হয়ে যায় ফুলকির কাছে। ফুলকি বুঝে যায় শালিনীর প্ল্যান আর শালিনীকে ধরতেই এবার করুন ফাঁদ পাতে ফুলকি। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করে সে। ঝাটা নিয়ে শালিনীকে দু-তিন ঘা মেরেও দেয় ফুলকি।

ফুলকি আজকের পর্ব ১৩ আগষ্ট (Phulki Today Episode 13 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে প্ল্যান করে ডাক্তার বোসকে বাড়িতে নিয়ে আসে রুদ্র। আর ডাক্তার বাবুকে সে জানিয়ে দেয় ফুলকিকে এমন এক ওষুধ খাওয়ার যাতে ফুলকি আরও অসুস্থ হয়ে পড়ে আর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। রুদ্রর প্ল্যান অনুযায়ী সবটাই করে ডাক্তারবাবু। তবে ওষুধটা মুখে নিলেও পড়ে সুযোগ পেতেই ফেলে দেয় ফুলকি। আর তারপর সে ঠিক করে নেয় শালিনীর প্ল্যান অনুযায়ী মানসিক হাসপাতালে যাবে সে। আর তারপরই সে হবে শালিনীর খেলা।

এদিকে ফুলকির কথা ভেবেই ভেঙে পরে রোহিত। লাবু তাকে বলে সে শালিনীকে নিয়ে নিজের বাড়ি চলে যাচ্ছে। সন্ধ্যেবেলায় বাড়ি ফাঁকা থাকবে আর তাই ফুলকির সঙ্গে যেন সময় কাটায় রোহিত। এরপরই ঠাকুরের কাছে ফুলকির জন্য প্রার্থনা করে রোহিত। যথাসময়ে সে চলে আসে ফুলকির ঘরে। ফুলকিকে নিজের হাতে শাড়ি পরিয়ে দেয় রোহিত, সাজিয়েও দেয় নিজের হাতে।

আরও পড়ুন: জব্দ হবে কূটনী শালিনী! ভালোবেসে ফুলকিকে জড়িয়ে ধরল রোহিত!

শালিনীর প্ল্যান রোহিতকে জানিয়ে দিল ফুলকি

তারপরই ফুলকিকে নিয়ে নিচে চলে যায় রোহিত। নিচে গিয়ে ফুলকি দেখে বেলুন দিয়ে সবটা সাজিয়েছে রোহিত। কিন্তু মুখে নেই তার হাসি। রোহিতের পরিস্থিতি দেখে নিজেকে আর সামলে রাখতে পারেনি ফুলকি। রোহিতকে সে জানিয়ে দেয় সে সুস্থ। এই সবটাই সে করছে শালিনীকে ধরার জন্য। এরপর একে একে সব ঘটনাগুলো রোহিতকে জানিয়ে দেয় ফুলকি। তারপরই রোহিত সিদ্ধান্ত নেয় সে এবার ফুলকিকে সাহায্য করবে আর শালিনীকে সে কখনও ক্ষমা করবে না। তবে কি খেলা শেষ হবে শালিনী? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন