ঝলমলে গ্ল্যামার ওয়ার্ল্ড প্রবেশ করা এবং টিকে থাকা মোটেও মুখের কথা নয়। দূরদূরান্ত থেকে অভিনয়ের টানে, অভিনয়কে ভালোবেসে প্রতিদিন এই গ্ল্যামার জগতে আসেন একঝাঁক তরুণ যুবক-যুবতীরা। তাদের চোখে হাজার স্বপ্ন। ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়া, দর্শকদের মাঝে পরিচিতি পাওয়ার এটাই তো তাদের একমাত্র চাহিদা। কিন্ত দুঃখের বিষয় হল লক্ষ্য পূরণ হওয়ার আগেই অকালে হারিয়ে যায় অনেকেই।
বিনোদন জগতে এই ধরনের কাহিনীর অভাব নেই। এমন অনেক অভিনেতা অভিনেত্রীই আছেন যারা একসময় জনপ্রিয়তার শিখরে ছিলেন কিন্তু আর ইন্ডাস্ট্রির ছবিতে আর তাদের মুখ ফুটে ওঠে না। তবে এই কথাটা বিশেষভাবে প্রযোজ্য অভিনেত্রীদের জন্য। তবে আজ যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে তার জীবনের কাহিনীও কোন সিনেমার গল্পে থেকে কম কিছু নয়। মডেলিংয়ের মাধ্যমে পা রেখেছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ডে। পরে তিনি অভিনয় জগতে প্রবেশ। আকর্ষণীয় চেহারা জন্য একসময় খ্যাতির শীর্ষ ছিলেন অভিনেত্রী।

একসময় তরুণদের ক্রাশ ছিলেন তিনি। অভিনেত্রীর সৌন্দর্য দিওয়ানা করেছে অনেকেই। অভিনেত্রীর জীবন নিয়ে চর্চাও হয়েছে প্রচুর। তাঁর প্রেমের খবরেও একসময় মশগুল সিনে জগত।নায়িকার জীবনেও উঠেছে বহু ঝড়। ছোটবেলাতেই নাকি তাঁকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, এমন দাবিও করেন তিনি। কয়েক বছর পরেই গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হয়ে যান নায়িকা।
কোন কোন তারকাদের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী সোফিয়ার?
কথা হচ্ছে ভারতীয় এবং পাকিস্তানের বংশদ্ভুত অভিনেত্রী সোফিয়া হায়াতের। অভিনেত্রীর জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে। তিনি কথায়, তাঁর পরিবার ছিল রক্ষণশীল। তবে গ্ল্যামার জগতে প্রবেশ করে খুব তাড়াতাড়ি খ্যাতি অর্জন করেন তিনি। সুপারমডেল হিসেবে পরিচিতি পান। ২০১৩ সালে বিগ বস ৭-এর ঘরে প্রবেশ করেই বলিউডে খ্যাতি পান সোফিয়া। সোফিয়া বিগ বসে থাককালীনই নায়িকার সঙ্গে ক্রিকেটর রোহিত শর্মার সঙ্গে সম্পর্কে গুঞ্জন শোনা যায়। পরে বিরাট কোহলির সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে চর্চা হয়।
আরো পড়ুন ফুলকির জন্য মরণফাঁদ পাতল শালিনী! রোহিত কি পারবে ফুলকিকে বাঁচাতে?
বিনোদন জগৎ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী
যদিও এসমস্তই গুঞ্জন। কোনও সত্যতা নেই। তবে মডেলিংয়ের পাশপাশি বেশ কিছু ছবিতেও কাজ করেছিলেন সোফিয়া। ‘ক্যাশ অ্যান্ড কারি’, ‘আকসার ২’ এবং ‘সিক্স এক্স’র মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে যত দ্রুততার সঙ্গে তিনি বিনোদন জগতে প্রবেশ করেছিলেন তত তাড়াতাড়ি তিনি হারিয়ে যান গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে। ২০১৬ সালে সোফিয়া বিনোদন জগতকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হয়ে যান সোফিয়া। এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। তবে পরবর্তী সময়ে এক রোমানিয়ান ব্যবসায়ীকে বিয়ে করেন সোফিয়া। কিন্তু এই বিয়ের আয়ু ছিল মাত্র ১ বছর। বর্তমানে সোফিয়া একজন ফিটনেস মডেল এবং সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয়।

