Bangla Serial

ফেল করল শালিনীর প্ল্যান! শালিনীকে জব্দ করতে মোক্ষম চাল দিল ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। টিআরপি তালিকাতেও কামাল করেছে অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) অভিনীত এই ধারাবাহিকটি। পর্ণা-সৃজন হোক বা জগদ্ধাত্রী-স্বয়ম্ভু, ফুলকি আর রোহিতের জুটিও দারুণ টক্কর দিচ্ছে জি বাংলার এই জনপ্রিয় জুটি দুটিকে।

তবে রোহিত-ফুলকির দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর থেকেই ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়। ধীরে ধীরে ফুলকির প্রতি দূর্বল হয়ে পড়ছে রোহিত। কিন্তু রোহিত আর ফুলকিকে একসঙ্গে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে শালিনী আর রুদ্র। রোহিত ফুলকিকে আলাদা করানোর জন্য সম্প্রতি একটি ভয়ঙ্কর খেলায় মেতেছে শালিনী আর রুদ্র। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করছে শালিনী। আর নিজের পরিস্থিতিকেই কাজে লাগিয়ে রোহিতকে ফাঁসানোর প্ল্যান করেছিল সে।

রোহিতকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য নতুন ফন্দি আঁটে শালিনী আর রুদ্র। যদিও শেষ মুহূর্তে এসে রোহিতকে বাঁচিয়ে দেন কমলিকা বসু। প্রথম প্ল্যান ফেল হওয়ার কারণে কাঁথির হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার প্ল্যান করে রুদ্র। কিন্তু যথাসময়ে সেখানেও এসে উপস্থিত হয় ফুলকি আর রোহিত। প্রথমে পিৎজার প্যাকেট আর তারপর রুদ্রকে দেখতে পায় ফুলকি। যা দেখে তার সন্দেহ আরও দৃঢ় হয়ে ওঠে। তবে কি শালিনী ম্যাডাম অসুস্থ নন?

শালিনীর চাল বুঝে গেল ফুলকি

এরপরই দেখা যায় সত্যনারায়ণের পুজোর দিন ফের শালিনীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে ফুলকি। কিন্তু পরেরদিন সকালে একেবারে কেলেঙ্কারি কান্ড করে বসে শালিনী। ফুলকির সিঁদুরের কৌটো চুরি করে সিঁদুর পড়তে যায় সে। যা দেখে তার কেটে যায় ফুলকি দাসের। শালিনীর হাত থেকে সিঁদুরের কৌটো ছিনিয়ে নেয় ফুলকি। তারপরই শুরুর হয় ফুলকি বনাম শালিনীর লড়াই। যদিও শালিনীর সত্যিটা জানার জন্য ইচ্ছে করেই শালিনীকে রাগিয়ে তোলে ফুলকি। আর সফলও হয় ফুলকির পরিকল্পনা। ফুলকির ওপর রেগে গিয়ে বক্সিংয়ের আদলে দাঁড়িয়ে পড়ে শালিনী। যা দেখে ফুলকির সন্দেহ আরও দৃঢ় হয়ে যায়। সে বুঝতে পারে শালিনী পুরোপুরি সুস্থ আর এই সবটাই নাটক।

আরো পড়ুন ফুলকিতে ভ’য়ংকর কান্ড! ল্যালা কেবলা সেজে ফুলকির মুখে ঘু’ষি চালালো শালিনী!

শালিনীকে ধরতে কি করল ফুলকি?

এরপরই নতুন ফন্দি আঁটে ফুলকি। জেঠুমণিকে বলে শালিনীকে অন্য ডাক্তার দেখার প্ল্যান করে সে। যদিও ফুলকির প্ল্যান শুনে নেয় রুদ্ররূপ সান্যাল। এরপরই শালিনীর সঙ্গে অন্য প্ল্যান করে সে। ডাক্তার দেখাবেন না শালিনী আর ডাক্তার যে ওষুধটা দিয়ে যাবে সেটা খাইয়ে দেবে ফুলকিকে। যাতে অসুস্থ হয়ে পড়ে ফুলকি। পরেরদিন সকালে হয়েই কলকাতা থেকে চলে আসেন অন্য ডাক্তার। পরিকল্পনা অনুযায়ী দরজা বন্ধ করে রেখে দেয় শালিনী। কিন্তু শালিনী চলে ডাকে ডাকে ফুলকি চলে পাতায় পাতায়। নিচে গিয়ে পাইপ বেয়ে শালিনীর ঘরে উঠে আসে ফুলকি। আর ভিতরে গিয়েই সে শালিনীকে বলে আবার তার সত্যিটা সামনে আসবেন। তাহলে কি এবার ধরা পরে যাবে শালিনী? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন