Bangla SerialEntertainmentTollywood

রুবেলকে ছেড়ে চলে যাবেন শ্বেতা! কিন্তু কেনো? সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বর্তমানে টলিপাড়ার জনপ্রিয় জুটি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee) এবং রুবেল দাস (Rubel Das)। বাংলা বিনোদন জগতের এই জুটিকে চেনেনা এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। নেট দুনিয়ার সদস্যদের মাঝেও বারবার চর্চায় উঠে এসেছেন এই জুটি। শ্বেতা-রুবেলের মিষ্টি সম্পর্কের গল্প বারবার মন ছুঁয়ে গেছে দর্শকদের। সামাজিক মাধ্যমে তাদের ছবি শেয়ার হলেও উৎসাহিত হয়ে পড়েন এই তারকা জুটির ভক্তরা।

বর্তমানে দুজনেই কর্মরত জি বাংলার ধারাবাহিকে। নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। অপরদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তবে পর্দায় পর্ণার সঙ্গে যতই সৃজনের মাখোমাখো সম্পর্ক হোক না কেন বাস্তবে শ্বেতাকে ছাড়া চারিদিক অন্ধকার দেখেন অভিনেতা রুবেল।

সামাজিক মাধ্যমে সাক্ষাৎকারে বারবার এই কথা নিজের মুখেই জানিয়েছেন অভিনেতা। শ্বেতাকে যে তিনি কতটা ভালোবাসেন তা বারবার নিজের মুখেই বলেছেন তিনি। সুযোগ পেলেন তিনি চলে যায় কোন গোপনের সেটে। অভিনয় জীবনের চরম ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য সুযোগ বের করে নেন তারা দুজনে।

আসছে বছর বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য

এমনকি মাস কয়েক আগেই অভিনেত্রীর পরিবার পঞ্চব্যঞ্জন রান্না করে রুবেলকে জামাইষষ্ঠী খাইয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেতার জামাইষষ্ঠীর ছবি। অভিনেত্রী জানিয়েছিলেন রুবেলের সমস্ত পছন্দের বাঙালি খাওয়ার অভিনেত্রী মা রান্না করে খাইয়েছিলেন রুবেলকে। এছাড়াও সম্প্রতি এও শোনা গিয়েছিল আসছে বছরই বিয়ের পিঁড়িতে বসবেন রুবেল-শ্বেতা। একবার ফের নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা জবাব দিলেন শ্বেতা।

আরও পড়ুন: পুঁটির নাচে মুগ্ধ টলিপাড়া! রূপে গুণে দর্শকদের তাক লাগাচ্ছে মাহি! 

সাক্ষাৎকারে কি বলেছেন শ্বেতা ভট্টাচার্য?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল কি এমন স্টেপ অভিনেত্রী নেবেন যাতে রুবেল শুধু তার হয়? উত্তরে অভিনেত্রী শান্ত গলায় জানান “না কোন স্টেপ নেব না আমি ছেড়ে চলে যাব। ও যদি আমার হয় সব বাধা কাটিয়ে আমার কাছে চলে আসবে। যেখানে এরকম হচপচ হবে সেখানে শ্বেতা নেই। কম্পিটিশন করে ছিনিয়ে নেওয়ার মেয়ে শ্বেতা নয়। যেখানে দেখব এরকম প্রতিযোগিতায় নেমেছে মেয়েরা সেখান থেকে আমি টাটা বাইবাই চলে যাব। যদি ও আমাকে ভালোবেসে, সব ছেড়ে আমার কাছেই আসবে।” অভিনেত্রীর কথা শুনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভালোবাসার প্রতি অভিনেত্রীর বিশ্বাস এবং ভরসাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন