স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Shubho Bibaho)। প্রথম সপ্তাহ থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে ডিভোর্সি মেয়ে সুধার জীবন সংগ্রামের কাহিনী। বিনা দোষে শ্বশুরবাড়ির অত্যাচার, স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে আইনি পথ বেছে নিলেও সমাজ কখনও সম্মান দেয়না একজন ডিভোর্সি মেয়েকে। মেয়েটির দোষ গুণের বিচার না করেই মেয়েটির ওপরের কালী ছেটায় এই সমাজ। ধারাবাহিকের আঙ্গিতে এই কাহিনীই পর্দায় তুলে ধরেছে শুভ বিবাহ।
পর্দায় সুধার চরিত্রে অভিনেত্রী সোনামনি সাহার দুর্দান্ত অভিনয় ইতিমধ্যেই তাক লাগিয়েছে দিয়েছে দর্শকদের। সোনামনির বিপরীতে দর্শকরা এতদিন যেখানে একমাত্র প্রতীক সেনকেই দেখে এসেছিল, বর্তমানে দর্শকদের কাছে বদলেছে সেই ছবি। ধীরে ধীরে দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে হানি বাফনা এবং সোনামনি সাহার রসায়ন। যার ফলাফল দেখা যাচ্ছে টিআরপিতে। এক লাফে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে শুভ বিবাহ।
সুধাকে স্ত্রী হিসেবে মেনে নিল না তেজ
তবে বর্তমানে তোলপাড় হয়ে যাচ্ছে সুধার জীবন। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও স্বামীর সুখ জোটেনি তার কপালে। সুধা ডিভোর্সি জানার পর থেকেই সুধার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করতে শুরু করে তেজ। পরিবারের সামনে সুধার সঙ্গে ভালোভাবে ব্যবহার করলেও আসলে সুধাকে স্ত্রীর মর্যাদাই দেয়নি সে। বারবার অপমান করতে থাকে সুধাকে। যদিও নিজের সত্যিটা বারবার বসু মল্লিক পরিবারের সকলকে জানানোর চেষ্টা করেছিল সুধা। কিন্তু একবারই সুধার কোন কথাই শোনেনি কেউ।
আরো পড়ুন: ভাইরাল ভিডিওর আসল রহস্য ফুলকির হাতের মুঠোয়! শালিনীকে ধরতে ফাঁ’দ পাতলো সে!
কি দেখা গেছে শুভ বিবাহের নতুন প্রোমোতে?
তবে সম্প্রতি সুধা আর তেজের সম্পর্কের মাঝে আশার কিরণ দেখেছেন দর্শকরা। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেছে দ্বিরাগমনে গেছে তেজ এবং সুধা। তেজের ব্যবহারে বিরক্ত হয়ে সে ভেবেই নেয় দ্বিরাগমন থেকে ফিরেই বসু মল্লিক বাড়ির সকলে সবটা বলে দেবে সে। কিন্তু বাড়িতে পৌঁছতেই নতুন সমস্যার সম্মুখীন হয় সুধা। তেজকে প্রতিবেশিরা জিজ্ঞাসা করেন কেন সে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করল? একজন গুন্ডা এসে হাত ধরার চেষ্টা করে সুধা। কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে দেয় তেজ। সকলকে স্পষ্টভাবে বলে সুধার অতীতের ব্যাপারে একজনও যদিও একটা কথা বলে তাহলে প্রথমে তাকে তেজের সম্মুখীন হতে হবে। তবে কি সুধার প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে তেজের মনে? আশায় দর্শকরা।
