Entertainment

শালিনীর বিয়ের প্রস্তাব খারিজ করলো রোহিত! শাকচুন্নির সব চালাকি ধরে ফেলল ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। বর্তমানে দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসু (Abhishek Bose) অভিনীত এই ধারাবাহিকটি রাজত্ব করছে টিআরপি (TRP) তালিকায়। প্রতি সপ্তাহেই বাড়ছে ফুলকির টিআরপি। নিম ফুলের মধুকে হারিয়ে বেঙ্গল টপারের খেতাবও ছিনিয়ে নিয়েছে ফুলকি দাস। তবে এবার তার জীবনে নেমে এসেছে বড় বিপদ। ফুলকি আর রোহিতকে আলাদা করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে শালিনী।

বর্তমানে ধারাবাহিকের গল্প জমে উঠেছে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী মিত্রকে নিয়ে। স্মৃতি হারিয়ে যাওয়ার নাটক শুরু করেছে শালিনী। আর শালিনীর পরিস্থিতি দেখে বাধ্য হয়েই তাকে রায় চৌধুরী বাড়িতে নিয়ে এসেছে রোহিত। কিন্তু না তাতেই কমেনি সমস্যা। বরং আরও জটিল আকার ধারণ করছে দিনে দিনে। সংবাদ মাধ্যমকে ঈশিতা জানিয়েছেন রোহিত শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু শেষমেশ বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার কারণে সেই চাপ সহ্য করতে পারেনি শালিনী।

WhatsApp Image 2024 07 26 at 2.25.52 PM 1

ফুলকি আজকের পর্ব ২৬ জুলাই (Phulki Today Episode 26 July)

ঈশিতার থেকে এই খবরটা পেয়েই সংবাদরা ছাপিয়ে দেয় সংবাদটি। সংবাদপত্রে খবরটা পরেই এই বিষয়ে রোহিতকে জিজ্ঞাসা করেন জেঠুমণি। রোহিতকে সবটা খুলে বলে জেঠুমণিকে। তবে বাড়ির সবাই সবটা জানলেও বাইরের জগতে হুহু করে ছড়িয়ে পড়তে থাকে খবরটা। সকলেই ধিক্কার জানাতে শুরু করে রোহিতকে। সকলেই খারাপ খারাপ মন্তব্য করতে থাকেন রোহিতের ব্যাপারে। তবে রোহিতও ঠিক করে নেয় শালিনী সুস্থ করিয়ে কলকাতায় পাঠিয়ে দেবে সে।

বারবার রোহিতকে ফোন করতে থাকেন সাংবাদিকরা। তখনই পিয়াল জানায় ফুলকি আর রোহিতের বিয়ের ছবিটা সে প্রিন্ট করিয়েছিল কিন্তু সেটা শালিনীর ঘরে আসে। কথাটা শুনেই ফুলকি ঠিক করে নেয় সে ছবিটা নিজের ঘরে টাঙ্গাবে। এরপরই রাত্রিবেলায় ঘরে চলে আসে রোহিত। রোহিতের পরিস্থিতি দেখে খুব কষ্ট হয় ফুলকিও। রোহিতের মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় ফুলকি। পরেরদিন সকালে হতেই শালিনীর ঘরে চলে যায় ফুলকি।

আরও পড়ুন: রোহিতকে ফাঁসাতে নতুন প্ল্যান করল রুদ্র! ফুলকি কি পারবে সত্যিটা বের করতে?

শালিনীর চালাকি ধরে ফেলল ফুলকি

ছবিটা ঘর থেকে যাওয়া সময় চলে আসে শালিনী। ফুলকিকে দেখেই কটমট করে ফুলকির দিকে তাকায় সে। ফুলকিও বুঝতে পারে শালিনী ম্যাডাম অতটাও অসুস্থ নয়, খালি প্রমাণ লাগবে। এরপরই চলে আসে শালিনীর ডাক্তার। তিনি এসে বলেন শালিনী যা বলছে এটাই করতে। রুদ্র তখন রোহিতকে বলে শালিনীকে মিথ্যে বিয়ের করার কথা বলে দিতে। কিন্তু রুদ্রর মুখের ওপর না বলে দেয় রোহিত। সে জানায় শালিনীকে সে বিয়ের প্রতিশ্রুতি দেবে না। তাহলে এবার কি করবে শালিনী আর রুদ্র? নাকি শালিনীর সত্যিটা সকলের সামনে নিয়ে আসবে ফুলকি? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন