জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি জয় করে নিয়েছে দর্শকদের মনে। জি বাংলার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই শেষ করে সেই জায়গায় পর্দায় এসেছিল ফুলকি। আর তার ফলেই মিঠাই অনুরাগীদের ক্ষোভের মুখে পড়েছিল ধারাবাহিকটি। তবে মিঠাই অনুরাগীদের চোখ রাঙানিকে তোয়াক্কা না করেই এগিয়ে গেছে ফুলকি। বর্তমানে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম। প্রত্যেকদিন দর্শকদের নতুন করে মাতিয়ে তুলছে এই ধারাবাহিক।
বরং দিনে দিনে আরও বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। সম্প্রতি পর্দায় এক বছর পার করেছে ফুলকি। তবে তারই মাঝে বেশ কয়েকবার বেঙ্গল টপার হয়েছে ফুলকি। টেক্কা দিয়েছে নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রীর মতো তাবড় তাবড় ধারাবাহিকেও। পর্দায় ফুলকির দুষ্টুমি আর তার পাশাপাশি বিচক্ষণতা সবটাই ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। আর তারই সঙ্গে জমে উঠেছে ফুলকি আর রোহিতের রসায়ন। ধীরে ধীরে ফুলকিকে মন দিয়ে বসেছে ধারাবাহিকের নায়ক রোহিত।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে সমস্ত ঝড়ঝঞ্ঝা পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন ফুলকি আর রোহিত। তবে গতবারের মতো জোর করে নয়, এবার ফুলকিকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েই ফুলকির সিঁথিতে সিঁদুর দিয়েছে রোহিত। সঙ্গে কথা দিয়েছে সারাজীবন সে থাকবে ফুলকির পাশে। ফুলকির হাত ধরেই সে কাটাবে সারাজীবন। রোহিত ফুলকির বিয়েতে সকলের মুখে হাসি থাকলেও একবারও খুশি হননি হৈমন্তী, রুদ্ররূপ সান্যাল, ঈশিতা এবং শালিনী।
রায় চৌধুরী বাড়িতে শালিনীকে নিয়ে উপস্থিত হল রুদ্র
ফুলকির কাছে পরাস্ত হয়ে বর্তমানে নাজেহাল প্রত্যেকেই। তবে সুখ সহ্য হয়নি ফুলকির ভাগ্যে। বিয়ের রাত পেরোতে না পেরোতেই আছড়ে পড়ে ঝড়। ঝড়ের দাপটে তোলপাড় গোটা নবাবগঞ্জ। বাধ্য হয়েই বেশ কয়েকজন ব্যক্তি আশ্রয় নেয় রায় চৌধুরী বাড়িতে। সকলের জন্য ঝটপট খিচুড়ি রান্না করে ফুলকি, হৈমন্তী, পারমিতা। তবে তারই মাঝে রায় চৌধুরী বাড়িতে শালিনীকে নিয়ে হাজির হয় রুদ্র। যদিও শালিনীর হঠাৎ উড়ে এসে জুড়ে বসা একেবারেই ভালো লাগেনি ফুলকির।
কি দেখা যাবে ফুলকির আগামীকালের পর্বে?
ফুলকির অস্থিরতা দেখে তাকে শান্ত করে রোহিত জানায় তার জীবনে আর শালিনীর গুরুত্ব নেই। তার জীবন জুড়ে শুধু রয়েছে ফুলকি। তবে পরেরদিন সকাল হতেই বিস্ফোরক মন্তব্য করে বসে রুদ্র। সে জানায় আসছে না ত্রাণ। বিরাট সমস্যার কারণে ত্রাণ পাঠাচ্ছে না তারা। রুদ্রর মুখে এই কথা শুনে মাথায় বাজ পড়ে জেঠুমণির। তিনি ভাবতে থাকেন কিভাবে এতগুলো লোকের মুখে অন্য তুলে দেবেন তিনি। এদিকে কথাটি শোনা মাত্রই ঝামেলা শুরু হয়ে যায় বিপর্যস্ত মানুষদের মধ্যে। যদিও পুরো কান্ডটি দেখে ফুলকি ভাবতে থাকে সত্যিই কি ত্রাণ আসছে না নাকি ভিতরে কোন বড় কারসাজি চলছে? ত্রাণ না আসার কারণ কি খুঁজে পাবে ফুলকি? নাকি তার আগেই ঘটে যাবে বিপদ। জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
