Bangla Serial

স্ত্রী হিসেবে কাছে টেনে নিলেও পরিণতি পাবে না নায়িকার ভালোবাসা! এই রাতেই ভেসে যাবে ফুলকি!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলির সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় এবং মনোগ্রাহী একটি ধারাবাহিক হচ্ছে ফুলকি (Phulki)। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল, এবং প্রধান নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু। টিআরপিতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।

যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই দর্শকদের একদিনের জন্যেও টেলিভিশনের পর্দা থেকে নজর সরাতে দেয়নি এই ধারাবাহিক। ফুলকির মজাদার কাণ্ডকারখানা, এইটুকু মাথায় তার এত বুদ্ধি এবং সেই সমস্ত কিছুকে সুন্দরভাবে সফল করার ক্ষমতা বারংবার মুগ্ধ করেছে দর্শক মহলকে। কিন্তু বহুদিন যাবত স্বামীর ভালবাসা থেকে বঞ্চিত হয়েই থেকে গিয়েছে ফুলকি।

phulki will come back in story track after a long fight

রোহিতের যোগ্য ছাত্রী হয়ে ওঠার পর থেকেই ফুলকি রোহিতকে একটু একটু করে ভালবাসতে শুরু করেছে। বর্তমানে রোহিতকে যারা সবথেকে বেশি ভালোবাসে তাদের তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছে ফুলকি। কিন্তু রোহিত ফুলকিকে কোনদিনও সেই চোখে দেখেনি। যদিও সবই আস্তে আস্তে বদলেছে। শালিনী আসার পরেও ফুলকি তার জায়গাটা একটুও টলতে দেয়নি।

এতকিছু করার পরেও শেষমেষ কি ফুলকির কপালে জুটবে ভালোবাসা? বর্তমান গল্প এবং পরিস্থিতি অনুযায়ী এবারেও ফুলকির আর রোহিতের ভালোবাসা পাওয়া হবে না। ইতিমধ্যেই বিয়ে সম্পন্ন হয়েছে রোহিত আর ফুলকির। মনে মনে কিছুটা হলেও ফুলকিকে গ্রহণ করেছে রোহিত। কিন্তু শালিনীর কালো ছায়া তাদের দুজনের পিছন এখনো ছাড়েনি। আর এটাই তাদের জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়ালো।

আরও পড়ুন: যখন প্রেম করতে ইচ্ছে হয়েছিল, তখন বাধার সম্মুখীন হয়েছিলেন সৌমিতৃষা! কী এমন ঘটেছিল তার সাথে?

রোহিতের ভালোবাসা কপালে নেই ফুলকির

সম্প্রতি ধারাবাহিকের যে নতুন প্রচার ভিডিও প্রকাশ পেয়েছে সেখানেই দর্শকরা দেখতে পেয়েছেন পরিস্থিতির কবলে পড়ে রোহিতের থেকে অনেক দূরে চলে যাচ্ছে ফুলকি। রোহিত পারেনি ফুলকির হাত শক্ত করে ধরে থাকতে। জলের তোড়ে ভেসে গিয়েছে ফুলকির দেহ। কিন্তু রোহিতের আরেকটা হাত শক্ত করে ধরে রেখেছে শালিনীকে। অর্থাৎ এত কিছুর পরেও শেষ পর্যন্ত রোহিতের ভালোবাসা পাওয়া হলো না ফুলকির।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন