পাপ করতে করতে এইবার সত্যিই পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের অন্যতম চরিত্র বর্ষার স্বামী অর্ণব। এবার তাদের শাস্তি পাওয়ার সময় এসে উপস্থিত হয়েছে। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে যে, টিভির পর্দা থেকে চোখ সরাতে পারছেন না দর্শক মহল।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর তার দলবল সবাই মিলে অর্ণবকে এবং তার মা ও মাসতুতো বোন সোহিনীকে হাতেনাতে একটা ধাবায় ধরে ফেলে। আর তাদের পালানোর কোন পথ খোলা থাকে না। অর্ণব ভেবেছিল বর্ষাকে অন্ধকার গলিতে বিক্রি করে দিয়ে সে সমস্ত অন্যায় অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে। আর কেউ তাকে ধরতে পারবে না। কিন্তু অত্যন্ত বাজেভাবে ধরা পড়ে গেলো অর্ণব।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৬ জুন (Neem Phuler Modhu Today Episode 26 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অর্ণব বর্ষার উপর যে অন্যায় অত্যাচার করেছে তার শাস্তি বর্ষা নিজের হাতে দেয় অর্ণবকে। পর্ণার তুলে দেওয়া লাঠি দিয়ে মেরে হাত-পা ভেঙে দেয় অর্ণবের। বর্ষা থামলে সেই লাঠি নিয়ে অর্ণবকে মারতে থাকে বর্ষার মা কৃষ্ণা। অবশেষে অর্ণব তার কৃতকর্মের শাস্তি পায়। এরপর পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
সুযোগ বুঝে অর্ণবের মা নবনীতা ইশাকে ফোন করে সমস্ত কিছু জানাতে যাবে এমন সময় তাকে ধরে ফেলে পর্ণা। এরপর বধূ নির্যাতন, খুন করার চেষ্টা, মেয়ে পাচার, এবং অন্যায়ে সহযোগিতা করা এই সমস্ত কারণে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। আজ সত্যি করেই পর্ণা না থাকলে এত বড় পাচারকারীকে ধরা সম্ভব হতো না। তাই তাকে বাহবা জানায় তাদের অফিসের সিনিয়র সাংবাদিক।
আরও পড়ুন: পুবের ময়নায় মিঠাইয়ের আমেজ ফিরে পাচ্ছেন দর্শক মহল! হুবহু মিলে যাচ্ছে ধারাবাহিকের প্রতিটি সিন!
পিকলুর ব্যবহারে খটকা লাগলো পর্ণার
এদিকে বর্ষার কষ্টে পিকলু এত কষ্ট পাচ্ছে দেখে বেশ খটকা লাগে পর্ণার। সৃজন জোড় করায় তাকে সবটাই খুলে বলে সে। সৃজন বলে, পর্ণাও তো এই কিছুদিনের মধ্যেই দত্ত বাড়ির সাথে একেবারে জুড়ে গেছে। তখন পর্ণা না বলে, তার মনে হয় দত্ত বাড়ির প্রতিটা মানুষের সঙ্গে তাদের সম্পর্ক যেন অনেকগুলো বছরের। অন্যদিকে দেখা যায় থানায় এসে অর্ণবকে নিজের মুখ বন্ধ রাখতে বলে ইশা।
