Bangla Serial

পুবের ময়নায় মিঠাইয়ের আমেজ ফিরে পাচ্ছেন দর্শক মহল! হুবহু মিলে যাচ্ছে ধারাবাহিকের প্রতিটি সিন!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন পথচলা শুরু করেছে পুবের ময়না (Puber Moyna) ধারাবাহিকটি। বেশ অন্যরকম এক গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। আগে হয়তো কখনো এমন গল্প সম্প্রচার করেনি জি বাংলা। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই এক হতে চলেছে এপার বাংলা আর ওপার বাংলার দুটি মানুষের জীবন। ধারাবাহিকের প্রথম দুটি পর্বেই মুগ্ধ দর্শক মহল।

ধারাবাহিকের প্রথম পর্বে প্রত্যেকের অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকমহলের। বিশেষ করে নায়কের মায়ের চরিত্রে ঢাকা অভিনেত্রী রীতা এক কথায় অনবদ্য। ধারাবাহিকের বাকি চরিত্রগুলিও বেশ ভালো এবং মজাদার। ধারাবাহিকের দ্বিতীয় পর্বে একটা নতুন জিনিস আবিষ্কার করেছে জি বাংলার দর্শকরা। এই ধারাবাহিকের সাথে তারা মিল পেয়েছেন এই চ্যানেলেরই একটি পুরাতন ধারাবাহিকের যার নাম শুনলেই মন খুশি হয়ে যায় দর্শকদের।

জি বাংলার পর্দায়, এক বছর আগে বেশ বহাল তবিয়তে সম্প্রচারিত হতো মিঠাই (Mithai) ধারাবাহিকটি। এটি ছিল এমন একটি ধারাবাহিক যেখানে শুধুমাত্র নায়ক নায়িকাই মধ্যমণি নয়। এখানে প্রত্যেকটি পার্শ্ব চরিত্রকে সমান গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো। প্রত্যেকেই ছিল দর্শকদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত পছন্দের। আর তাই জন্যই এক বছর কেটে যাওয়ার পরেও এই ধারাবাহিকটিকে এখনো অবধি একইভাবে মনে রেখেছে দর্শক মহল।

ধারাবাহিকের চরিত্র গুলির মধ্যে হাসিঠাট্টা, আবেগ, ভালোবাসা, খুনসুটি, রাগ অভিমান সবকিছু ছিল ভরপুর। ভাই বোনেদের মধ্যে ছিল দুষ্টু মিষ্টি সুন্দর সম্পর্ক। যা ধারাবাহিকের দর্শকদেরকে ধারাবাহিটির গল্পের সাথে একাত্ম করতে সক্ষম হয়েছিল। এইবার ঠিক তেমনটাই করছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক পুবের ময়না।

আরও পড়ুন: এত দূর এসেও আর শেষ রক্ষা হলো না! ফুলকির সামনেই শালিনীর সিঁথিতে সিঁদুর তুলে দিলো রোহিত!

ধারাবাহিকটি দেখে মিঠাইয়ের কথা মনে পড়ছে ভক্তদের

এই ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছে গৌরব আর ওমকার। এনারা হচ্ছেন ধারাবাহিকের নায়ক এবং তার ভাই। এই দিনের পর্বে তাদের দুজনের দুষ্টু মিষ্টি রসায়ন দর্শকদের মনে করিয়ে দিল মিঠাই ধারাবাহিকের সিড আর স্যান্ডির রসায়নের কথা। সেখানেও দুই ভাইয়ের মধ্যে ঠিক এমনই খুনসুটি চলতো। পুবের ময়না দেখতে দেখতে সেই মিঠাইয়ের পুরনো আমেজ ফিরে পাচ্ছেন দর্শক মহল।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন