Bangla Serial

এত দূর এসেও আর শেষ রক্ষা হলো না! ফুলকির সামনেই শালিনীর সিঁথিতে সিঁদুর তুলে দিলো রোহিত!

নিজের স্যারকে শাকচুন্নি ম্যাডামের কবল থেকে রক্ষা করতে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা অনেক দূর যেতে পারে। অনেক কষ্ট করে তদন্ত চালিয়ে শাকচুন্নি ম্যাডামের কার্যকলাপ সম্পর্কে কিছুটা জানতে পারে ফুলকি। কিন্তু রোহিতের বোকামি সেই সবকিছু পন্ড করে দেয়। সম্প্রতি এই ধারাবাহিকের গল্প এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে যে টিআরপি তালিকায় বেঙ্গল টপারের স্থান দখল করতে সক্ষম হয়েছে এই মেগা।

রোহিতের সফলতা কিছুতেই সহ্য করতে পারেনি শালিনী। সে মস্ত বড় একটা পরিকল্পনা করে। সে ঠিক করে, রোহিতকে ভুলিয়ে-ভালিয়ে তার হাত দিয়ে নিজের সিঁথিতে একবার সিঁদুরটা পরে নিতে পারলেই সে রোহিতের স্ত্রীয়ের স্বীকৃতি পেয়ে যাবে। তারপর ফুলকি দাসের সঙ্গে রোহিতের ডিভোর্স অনিবার্য। শালিনী খুব ভালো করেই জানে তার আবদার কিছুতেই ফেলতে পারবে না রোহিত। তাকে বোকা বানিয়ে অনেক কিছুই করে নেওয়া সম্ভব।

এদিকে ফুলকি পিআর অফিসে গিয়ে শালিনীর কথাবার্তা শুনে বেশ কিছুটা গন্ডগোল আন্দাজ করতে পারে। তারপর যখন সে স্যারের মুখ থেকে জানতে পারে যে স্যারের বিকেলে কাজ আছে আর সেটা খুবই ব্যক্তিগত একটা কাজ তখনই ফুলকির কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। সে বুঝে যায় শাকচুন্নি ম্যাডাম তার স্যারকে ভালো মতন ফাঁদে ফেলার চেষ্টা করছে। কিন্তু রোহিত যেহেতু নিজের থেকে কিছু বলছে না তাই ফুলকির আরো বেশি কষ্ট হয়। কিন্তু সে কিছুতেই হাল ছাড়ে না।

শালিনীর জালে জড়িয়ে পড়লো রোহিত

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শালিনী সমস্ত ব্যবস্থা করে রোহিতকে মন্দিরে ডেকে পাঠায়। শালিনীর ডাক অমান্য করতে পারে না রোহিত। সে সময় মতন সেখানে চলে যায়। রোহিত শালিনীকে বোঝানোর চেষ্টা করে যে তার পক্ষে ফুলকি থাকার পরেও তাকে সিঁদুর পরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু শালিনী নিয়ে কিছুতেই মানতে চায় না।

আরও পড়ুন: অনিকেতকে মুখোমুখি হতেই অদ্ভুত কান্ড ঘটালো অহনা! কপাল পুড়লো শ্যামলীর! বিপাকে অনিকেত!

সে মনে মনে ভাবে একবার রোহিত সিঁদুরটা পরিয়ে দিলেই তারপর রোহিতকে নিজের ইশারায় নাচাবে শালিনী। তখনই সেই জায়গাতে চলে আসে রায়চৌধুরী পরিবার। গাড়ি থেকে নেমে ফুলকির মন আরো বেশি উতলা হয়ে ওঠে। ছুটতে ছুটতে মায়ের মন্দিরের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে রোহিত শালিনীর মাথায় সিঁদুর তুলতে যাচ্ছে। অনেক সংকোচ মনে নিয়ে শালিনীর সিঁথির দিকে এগিয়ে যাচ্ছে রোহিতের হাত। এই দৃশ্য নিজের চোখে সহ্য করতে পারে না ফুলকি।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন